Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে সেলফি তুলতে মাঠে রীতিমতো ‘মব’

স্পোর্টস ডেস্ক : মাঠে লড়াই চলল ৯০ মিনিট, কিন্তু রেফারির শেষ বাঁশি বাজতেই বদলে গেল দৃশ্যপট। প্রতিপক্ষ ভুলে সবাই হয়ে উঠলেন এক অতিমানবের ভক্ত। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর লিওনেল মেসিকে ঘিরে যে লঙ্কাকাণ্ড ঘটল, তা ফুটবল বিশ্বে মেসির আকাশচুম্বী জনপ্রিয়তারই এক জ্বলন্ত প্রমাণ।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১১৫ নম্বর দল মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এঞ্জো ফার্নান্দেজ এবং নিকো পাজের গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও পুরো ম্যাচে ছিল না তাদের চেনা ছন্দ। কোচ লিওনেল স্কালোনি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দলের এমন নড়বড়ে পারফরম্যান্সে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মৌরিতানিয়া একটি গোল শোধ করলে আর্জেন্টিনার জয়টা ২-১ ব্যবধানের এক বিবর্ণ জয়ে পরিণত হয়।
 
তবে ম্যাচের ফলাফল বা দলের খারাপ পারফরম্যান্সের চেয়েও বড় খবর হয়ে দাঁড়িয়েছে ম্যাচ শেষের দৃশ্য। খেলা শেষ হওয়ার সাথে সাথেই মৌরিতানিয়ার খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ, সবাই প্রোটোকল ভেঙে দৌড়ে যান মেসির কাছে।
 
 
উদ্দেশ্য একটাই- আটবারের ব্যালন ডি’অর বিজয়ীর সাথে একটি চিরস্মরণীয় স্মৃতি বা সেলফি বন্দি করা। স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা মেসিকে ঘিরে ধরার আগেই ক্যামেরার ফ্ল্যাশ আর মোবাইল ফোনের ভিড়ে বন্দি হয়ে যান এলএমটেন।
 
হাজারো মানুষের ভিড়, ক্যামেরার আলো আর ধাক্কাধাক্কির মধ্যেও বিন্দুমাত্র মেজাজ হারাননি আর্জেন্টাইন জাদুকর। বরং হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তাদের জন্য, যারা জীবনের শ্রেষ্ঠ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যাকুল হয়ে পড়েছিলেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের এই ‘ফ্যানবয়’ মুহূর্তগুলো দেখে মনে হচ্ছিল, হার-জিতের চেয়ে মেসির সাথে একটি ছবি পাওয়াই ছিল তাদের জন্য বড় পুরস্কার।
 
মাঠের পারফরম্যান্স নিয়ে স্কালোনি যতই অসন্তুষ্ট হোন না কেন, লা বোম্বোনেরার সেই মুহূর্তগুলো আবারও বুঝিয়ে দিল- মাঠে লিওনেল মেসি থাকা মানেই তা শুধু একটি ম্যাচ নয়, বরং এক মহোৎসব।
 
তথ্যসূত্র: গোল ডটকম 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

1

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নেয়ার অভিযোগ

2

ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

3

সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৫ লাখ ৯৪ হাজার

4

আবারও বাড়ল স্বর্ণের দাম

5

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

6

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী

7

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

8

দুগ্ধজাত পণ্য সহ্য হয় না তামান্নার

9

আলোচিত যত ফুটবলার অবসরে গেলেন

10

ইসরায়েলি সমরাস্ত্রে সাজছে জার্মানি, নেপথ্যে কি?

11

দেশে ভূমিকম্প অনুভূত

12

‘ইরানিদের বিরুদ্ধে অপরাধ’, ভবিষ্যতে খামেনির বিচার করবেন পাহল

13

ফ্ল্যাটের সঙ্গে আরও এক কোটি টাকা পাবে হাদির পরিবার

14

সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

15

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

16

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

17

নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ কত পাচ্ছে

18

বিকেল সাড়ে ৪টার পর কোনো পোস্টাল ব্যালট গণনা হবে না : ইসি

19

বিশ্বকাপের আগে হামজাদের ফিফা উইন্ডোতে আমন্ত্রণ

20