Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

এ বছরই ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাংলাদেশ!

নিউজ ডেক্স: আগামী ডিসেম্বরে ঢাকায় বসছে লাতিন-বাংলা ফুটবল সুপার কাপ। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবেন ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ পর্যায়ের ফুটবলাররা। এ টুর্নামেন্টকে সামনে রেখে ব্রাজিলে আসবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসেবেও একজন কিংবদন্তি ফুটবলার, যদিও সেটি এখনও চূড়ান্ত হয়নি।

আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসেবে আসতে পারেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, গাব্রিয়েল বাতিস্তুতা কিংবা ক্লদিও ক্যানেজিয়া—এই তিনজনের একজন। আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।আসাদুজ্জামান বলেন, ‘এই টুর্নামেন্ট করার মূল উদ্দেশ্য বাংলাদেশের তরুণ ফুটবলারদের উদ্বুদ্ধ ও উজ্জীবিত করা। আমরা কাফুর সঙ্গে যোগাযোগ করেছি। তার সঙ্গে চুক্তিও হয়েছে। আশা করি, আগামী মাসে তিনি ঢাকায় আসবেন। আমরা ভেরন, বাতিস্তুতা, ক্যানেজিয়ার সঙ্গেও কথা বলছি। তাদের একজন আসতে পারেন। এখনো সেটা চূড়ান্ত হয়নি।’

তিন দলের সুপার কাপে অংশ নিতে ২ ডিসেম্বর ঢাকায় পা রাখবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দল। এর এক দিন পর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দল। বাংলাদেশ দল গঠন করা হবে অনূর্ধ্ব–১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে।

৫ থেকে ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার তিনটি ম্যাচ। প্রথম দিন বাংলাদেশ খেলবে ব্রাজিলের বিপক্ষে। এরপর ৮ ডিসেম্বর প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। আর ১১ ডিসেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল–আর্জেন্টিনার আমন্ত্রিত দুই ক্লাব। সাধারণ দর্শকেরা টিকিট কেটে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। টিকিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে

1

ঢাকা-১১ আসনে ১৬ কেন্দ্রের ফলে এগিয়ে নাহিদ ইসলাম

2

দেড় দিন খেলেই ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

3

৬ জানুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন

4

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

5

কফিনের ভেতর থেকে সাহায্যের আর্তনাদ, দেখা গেল তিনি জীবিত!

6

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

7

বাংলাদেশকে নিয়ে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা

8

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

9

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত বিএনপি : রুমিন ফ

10

সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৫ লাখ ৯৪ হাজার

11

ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

12

জীবনের ঝুঁকি সত্ত্বেও বড় দায়িত্ব কাঁধে নিলেন সালমান

13

শাবান মাসের নামকরণের ইতিহাস ও তাৎপর্য

14

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহ

15

সুইডেনে ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারীদের পিষে দিলো বাস

16

নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের মুখে বাংলাদেশ

17

আজকের স্বর্ণের দাম: ১ মার্চ ২০২৬

18

দুবাইয়ে ঐশ্বর্য-সালমান-সানিয়া-শাহরুখদের বিলাসবহুল আবাসন, দাম

19

ছোট ছেলের বিয়ের খবর জানিয়ে ছবি প্রকাশ করলেন আসিফ আকবর

20