Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা দীর্ঘ সাত বছর সম্পর্কে থাকার পর গোপনে বাগদান সেরে ফেলেন। কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি। এর মধ্যেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন তারা।

খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমন খবরই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে সিনেপাড়ায়। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের এক রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ তারকা জুটি। আর সেই রাজকীয় বিয়ের আগে এবার ‘ব্যাচেলর হানিমুনে’ বিদেশে পাড়ি জমালেন তারা। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে হায়দরাবাদ বিমানবন্দর থেকে অজানার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বিজয় ও রাশমিকা। পাপারাজ্জিদের নজর এড়াতে বেশ সতর্ক ছিলেন তারা। দুজনের পরনেই ছিল ধূসর রঙের হুডি ও মুখে কালো মাস্ক। একেবারে সাদামাটা বেশে বিমানবন্দরে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি তাদের। ক্যামেরা এড়িয়ে তারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলেও সামাজিক মাধ্যমের কল্যাণে মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে পড়ে।

পরে সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে জল্পনা আরও উসকে দেন বিজয়। ছবিতে দেখা যায়, দীর্ঘ সফরের ক্লান্তি শেষে বিমানবন্দরে বিশ্রাম নিচ্ছেন তিনি। আর তার হাতে একটি পোলারয়েড ছবি, যা রাশমিকা তুলেছেন বলে ধারণা করা হচ্ছে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন—কয়েক মাসের হাড়ভাঙা খাটুনির পর এবার ছুটির সময়।

যদিও রাশমিকা নিজের প্রোফাইল থেকে এখনো কোনো ছবি শেয়ার করেননি। তবে ভক্তদের বুঝতে বাকি নেই যে, এ তারকা জুটি বছরের শেষটা একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন। ভক্তরা এই ভ্রমণকে ‘বিয়ের আগে শেষ ব্যাচেলর হানিমুন’ হিসেবেই দেখছেন। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিক পর্ব সারবেন এ প্রেমিকযুগল। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। রাশমিকা মান্দানা নাকি তার ভাবিসন্তানের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।

রাশমিকা বলেন, আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব। অভিনেত্রী আরও বলেন,  ৩০ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান। এরপর ৪০ অবধি কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল

1

জেনে নিন শীতে কোন খাবারগুলো আপনাকে উষ্ণ রাখবে

2

পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

3

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন

4

তারকাদের চলমান বিলাস, কার ভ্যান সবচেয়ে দামি!

5

বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

6

কিংবদন্তির ৪০ বছরের রেকর্ড ভাঙলেন ডাফি

7

৫০তম বিসিএস প্রিলি চলছে, ২ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী

8

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

9

রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি ‘চূড়ান্ত পর্যায়ে’: ট্রাম্প

10

নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

11

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় প্রতিনিধি দলের সাক্ষাত অনুষ্ঠ

12

সঞ্চয়পত্রের কোন স্কিমে কত মুনাফা

13

সুশাসনের তাগিদ দেয় ইসলাম

14

বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা দেখছেন আমিনুল

15

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

16

মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

17

রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

18

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

19

সিলেট পর্বে দলে অনুপস্থিত ইমরুল কায়েস

20