Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

পলাশকে চমকে দিলেন পাকিস্তানি উপস্থাপিকা, আলোচনায় ‘রোকেয়া’

স্পোর্টস ডেস্ক : চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার খেলছে নোয়াখালী এক্সপ্রেস। এই ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। সে কারণে বিপিএলের মাঠে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় রাখা হয়েছে বিশেষ চমক। দেশীয় তারকার পাশাপাশি আনা হয়েছে আন্তর্জাতিক মানের বিদেশি উপস্থাপক। খেলাধুলা আর তারকাদের উপস্থিতিতে টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। মাঠের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ চলাকালে পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাস মাঠে ডাকেন পলাশকে। তিনি পলাশকে নোয়াখালী এক্সপ্রেস নিয়ে কয়েকটি প্রশ্ন করেন। পলাশ সাবলীলভাবেই উত্তর দেন। এরপর জয়নব এমন একটি প্রশ্ন করেন, যা শুনে চমকে যান পলাশ। পাক উপস্থাপিকা পলাশকে রোকেয়ার কথা জিজ্ঞেস করেন। জবাবে ব্যাচেলর পয়েন্ট তারকা অবাক হয়ে বলেন, ‘ওহ মাই গড, তুমি কি রোকেয়াকে চেনো?’ জবাবে জয়নব বলেন, ‘হ্যাঁ, আমি চিনি।’

পলাশ তখন হাসতে হাসতে বলেন, ‘ওহ, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে। ইভা আমেরিকায়। আর আমি সিলেটে। নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখছি।’উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এক রহস্যময় চরিত্র রোকেয়া। সে কাবিলার প্রেমিকা। এই চরিত্রটি কখনো প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে ইভা চরিত্রটি কাবিলা ও তার বন্ধুদের ক্রাশ। ইভা একজন নৃত্যশিক্ষক। এই চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউ

1

মব কালচার আর অ্যালাউ করা হবে না : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

2

রাজশাহী ও বগুড়াতে বিপিএল আয়োজন নিয়ে মুশফিকের মন্তব্য

3

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

4

দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

5

অবশেষে ভারত থেকে মুক্তি মিলছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-আফ্রিক

6

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

7

'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন

8

লিভারপুল ছাড়ছেন মোহামেদ সালাহ

9

নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি, মনোনয়ন ফরম সংগ

10

বিজয়-রাশমিকার বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে, কোথায় বসছে আসর?

11

সংসদে মির্জা ফখরুলের কাছে যে প্রশ্ন রুমিন ফারহানার

12

আফগান-পাকিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ

13

‘নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে’

14

বন্ধ শ্রমবাজার খোলা স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় হ্রাসের সম্মতি

15

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন বিদেশি যেসব তারকা

16

ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি

17

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

18

নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে

19

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

20