Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর ফার্স্টলুক এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের প্রকাশ পেয়েছে। কিং খানের লম্বা চুল, মুখভর্তি দাড়ি আর চোখে সানগ্লাস; হাতে থাকা বড় এক বন্দুক থেকে বেরোচ্ছে আগুনের ঝলক। আর এ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী। অন্যদিকে টালিউডের দেবের বিপরীতে বড়পর্দায় অভিষেকের পর এটা তার দ্বিতীয় সিনেমা। 

আবু হায়াত মাহমুদ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের এই মারকাটারি অ্যাকশন লুক ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করলেও সবার মনেই প্রশ্ন জেগেছে—কিং খানের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু কোন চরিত্রে আছেন? ছোটপর্দার এ অভিনেত্রী জনপ্রিয়তার রেশ ধরে এখন বড়পর্দায় নিজের অবস্থান শক্ত করছেন। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুই বাংলার শীর্ষ দুই নায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী জ্যোতির্ময়ী। দেব ও শাকিবের মধ্যে কাজের কোনো পার্থক্য লক্ষ্য করেছেন কিনা— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, দুই তারকাই অত্যন্ত বিনয়ী ও কঠোর পরিশ্রমী।

জ্যোতির্ময়ী বলেন, দেবদা শুটিং সেটে এলে বোঝা যায়। খুব মজা করে। নতুনদের জন্য পরিবেশ খুব সহজ করে দেয়। অন্যদিকে শাকিব খান খুব ধীরস্থির এবং শান্ত স্বভাবের। তিনি আরও বলেন, খান একেবারে যে কথা বলেন না, তা এমন নয়। তবে সময়ে সময়ে মজার কথা বলতেও ছাড়েন না। আমি যেটা বুঝেছি— উনি আসলে সব এনার্জি সঞ্চয় করেন শটের জন্য। তবে দেবের পর শাকিবের মতো বড় তারকার সঙ্গে কাজ করার সুযোগ তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করেছে বলে জানান জ্যোতির্ময়ী। তিনি বলেন, বর্তমানে তিনি অন্য কোনো কাজ নিয়ে ভাবছেন না। বরং পুরো মনোযোগ ‘প্রিন্স’ সিনেমার ওপরই রাখছেন তিনি। সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি আছে বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, আবু হায়াত মাহমুদ পরিচালিত 'প্রিন্স' সিনেমার পুরো দল রয়েছে শ্রীলংকায়। শাকিব খানের বিপরীতে এ সিনেমায় অভিনেত্রী জ্যোতির্ময়ীকে দেখা যাবে নব্বই দশকের একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে। শাকিব খান, জ্যোতির্ময়ী ছাড়াও এ সিনেমায় আরও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুই নায়িকাকে ঘিরে শাকিবের এ ‘প্রিন্স’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী ও বগুড়াতে বিপিএল আয়োজন নিয়ে মুশফিকের মন্তব্য

1

রেটিং দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়

2

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

3

নেত্রকোনায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

4

জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্য

5

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছ

6

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে দুর্নীতির

7

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

8

বিশ্বকাপের আগে অধিনায়ক বদলের কথা ভাবছে শ্রীলঙ্কা

9

গোল্ডেন গ্লোবে সেরা পুরস্কার ‘অ্যাডোলেসেন্স’খ্যাত অভিনেতা ওয়

10

সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচা

11

হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দ

12

আমির-অরিজিৎ গভীর রাতে কলেজে প্রবেশ করায় বিতর্ক

13

শীতে ঘরেই বানান মুরগির আঙ্গারা কাবাব

14

যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টন গম কিনবে বাংলাদেশ

15

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

16

সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

17

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ইরানি নাগরিকদের

18

ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস

19

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

20