Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগমুহূর্তে নিপাহ আতঙ্কে কাঁপছে ভারত

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও বড় ধাক্কা। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ২০ দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এই পরিস্থিতি তৈরি হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত পাঁচজনের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিশ্বকাপ সামনে রেখে যখন বিভিন্ন দেশের দল, কর্মকর্তা ও হাজারো সমর্থকের ভারতে আসার কথা, ঠিক তখনই এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে স্বাস্থ্যঝুঁকির প্রশ্ন তুলেছে।
 
 
 
নিপাহ একটি বাদুড়বাহিত ভাইরাস, যা অত্যন্ত প্রাণঘাতী হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে এর সংক্রমণে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে বলে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য।স্বাস্থ্যঝুঁকির আগেই চলতি মাসের শুরু থেকে বিতর্কে জড়িয়ে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায়।

এরপর বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করে। দুই পক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। শেষ পর্যন্ত আইসিসি গত সপ্তাহে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।

আইসিসির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমানে পাকিস্তানের জাতীয় দল বিশ্বকাপে অংশ নেবে কি না-তা নিয়ে বোর্ড পর্যায়ে আলোচনা চলছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বরাতে জানানো হয়েছে, পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী শুক্রবারের মধ্যে, অথবা সর্বোচ্চ আগামী সোমবারের মধ্যে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ত

1

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

2

জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে প্রবাসী কল্যাণ স‌চিবের সাক্ষা

3

মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশ

4

৮১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমি

5

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

6

হাদিকে নিয়ে লেখার পর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : অ

7

সরকারের পরামর্শ নিয়েই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব

8

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লাখের বেশি মার্কিনি

9

আফগান-পাকিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ

10

‘মাইনাস ইমরান’ ধারণা উড়িয়ে দিলেন পিটিআই দলের চেয়ারম্যান গোহর

11

বিদ্যুৎ বন্ধ করলে আদানির বিষয়ে হার্ডলাইনে যেতে পারে সরকার

12

সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

13

কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প

14

স্বামীসহ নায়িকা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

15

নির্বাচনে ছেলেকে সমর্থন করবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

16

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

17

ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানালো ইইউ

18

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের :

19

উলিপুরে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের মোটর সাইকেল শোডাউ

20