Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার

ডেস্ক নিউজ : দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২৭ মার্চ) বিকালে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ তদারকি করতে ইতোমধ্যে দেশের সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুতদারি বন্ধে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের জন্য দ্রুতই আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা আসতে যাচ্ছে। এ লক্ষ্যে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে অবৈধ মজুতদারি রুখতে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে আজ চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুত করা আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের সব তেল ডিপো, পেট্রল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের নিবিড় নজরদারির আওতায় রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তড়িঘড়ি করে দুটি আইন করতে চায় সরকার, ফখরুলের প্রতিবাদ

1

ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প

2

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল

3

ঢাকা-৯: ত্রিমুখী লড়াইয়ের আভাস

4

৯০ হাজার ভক্ত নিয়ে গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন

5

বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

6

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

7

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

8

ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান

9

গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব

10

২২ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

11

কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু

12

মদন উপজেলায় হত্যা মামলার চার্জশীট দেয়নি

13

ছেলের কোলে চেপে ভোট দিলেন শতবর্ষী শুনাভান

14

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

15

এশিয়ান আরচ্যারিতে ক্যারিয়ার সেরা স্কোর বাংলাদেশের বন্যার

16

ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, ছয় মাওবাদী নিহত

17

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

18

মাটিরাঙ্গায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার" বিষয়ক দিন

19

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

20