Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান ও সৌদির পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ফোনালাপ করেছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে হওয়া এই আলোচনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মন্ত্রী আলাপে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা নিয়ে আলাপ করেছেন। এছাড়া এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃস্থাপনের জন্য উত্তেজনা কমানোর উপায় নিয়েও আলোচনা হয়। ইরান-যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর এই আলোচনা অনুষ্ঠিত হলো। 

২৮ ফেব্রুয়ারি থেকে হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। এই হামলার ফলে সৌদি আরবের একমাত্র অপরিশোধিত তেল রপ্তানির পথ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়। 

গত মাসে প্রিন্স ফয়সাল সতর্ক করে বলেন, ইরানের হামলা সৌদি আরব ও প্রতিবেশী দেশের সঙ্গে যেকোনো বিশ্বাসকে ধ্বংস করেছে। তিনি আরও বলেন, ইরান কখনও সৌদি আরবের কৌশলগত অংশীদার ছিল না।

ফোনালাপের এই উদ্যোগ অঞ্চলটিতে উত্তেজনা কমাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুনভাবে স্থাপন করতে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।  রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনা বাড়াতে এটি ভূমিকা রাখতে পারে।

সূত্র: দ্য ন্যাশনাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে সংরক্ষিত নারী আসন ৩৫টি, বিএনপি-জামায়াতের ভাগে কয়টি?

1

আরও ৫৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

2

ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান

3

দিল্লির পর কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ

4

কৃপণ সাকিব, কোয়ালিফায়ার নিশ্চিত এমিরেটসের

5

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১১ জানুয়ারি

6

ইরানের ব্যালিস্টিক থেকে রক্ষা পেতে বাংকারে লাখ লাখ ইসরায়েলি

7

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

8

নেত্রকোনায় আধুনিক টার্মিনাল ও উন্নত যাত্রীসেবার প্রতিশ্রুতি

9

বলিউড থেকে কি বিদায় নিলেন আনুশকা?

10

আজকের স্বর্ণের দাম: ১ মার্চ ২০২৬

11

ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা

12

রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

13

সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান

14

স্বল্পমেয়াদি ভিসার শর্ত শিথিল করল চীন

15

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16

ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরে

17

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে জিতলেন নাসীরুদ্দীন পাটওয়ার

18

ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা

19

হুমকি পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীর

20