Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবারও নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তার জন্য সোমবার (৩ নভেম্বর) ২৬ জনের দল ঘোষণা করেছেন আনচেলত্তি। ৩ বছর পর ব্রাজিল দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার ফ্যাবিনহো। এদিকে প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার লুসিয়ানো জোবা। ইনজুরি থেকে ফিরলেও দলে ডাক পাননি নেইমার।

আগামী ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং ১৯ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নিয়মিত ফুটবলারদের মধ্যে সকলেই দলে ডাক পেয়েছেন। ৩ বছর পর ব্রাজিল দলে আবারও ডাক পাওয়া ফ্যাবিনহোর দিকে নজর থাকবে সকলের।
 
এছাড়াও, সাবেক বার্সেলোনার স্ট্রাইকার ভিতর রোকুও ব্রাজিল দলে ডাক পেয়েছেন অনেকদিন পর। বার্সেলোনা ছেড়ে পালমেইরাসে যাওয়ার পর দারুণ সময় পার করছেন রোকু। যার সুবাদেই আবারও ব্রাজিল দলে ডাক পেয়েছেন। ব্রাজিলের জার্সি গায়ে ২০২৩ সালে অভিষেক হয়েছিল ২০ বছর বয়সি এই তারকার।
 
এদিকে প্রথমবার ডাক পাওয়া জোবা ক্লাব ফুটবলে খেলেন ব্রাজিলের বাহিয়ার হয়ে। এই বছরে দলটির হয়ে ২৮ ম্যাচ খেলে ৫টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল।
 
গত মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলা দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন—কার্লোস অগাস্টো, দগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও ইগো জেসুস। তবে ইনজুরি কাটিয়ে দেড় মাস পর মাঠে ফেরা ব্রাজিলের রেকর্ড গোলদাতা নেইমার দলে ডাক পাননি এবারও।
 
সেনেগাল ও তিউনিসিয়া ম্যাচের ব্রাজিল দল:
 
গোলরক্ষক: বেন্তো, এডারসন, উগো সোসা
 
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, লুসিয়ানো জোবা, পাওলো এনরিক, মারকুইনহোস, ওয়েজলি
 
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা
 
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র ও ভিতর রোকু।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষো

1

টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১০ জন উদ্

2

ঢাকা-১৬ আসনে বিএনপির আমিনুলকে হারিয়ে জামায়াতের আব্দুল বাতেন

3

‘নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছেন’

4

বিশ্বচ্যাম্পিয়ন নারীদের আইসিসির চেয়েও বড় পুরস্কার দিচ্ছে বিস

5

ইসরাইলের সাথে আপাতত সরাসরি আলোচনা নয়: আল শারা

6

স্বাধীনতা স্তম্ভের সংশোধনীসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

7

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

8

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

9

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

10

১ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

11

বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান প্রধান উপ

12

আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

13

ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

14

লাভ জিহাদ ইস্যুতে বিজেপি-আরএসএসকে ওপেন চ্যালেঞ্জ ওয়াইসির

15

এক রাতে ২ রেকর্ড হারালেন এমবাপ্পে!

16

১২ আসনে এগিয়ে বিএনপি, ৩টিতে জামায়াত

17

শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ভাইরাল

18

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নেয়ার অভিযোগ

19

নওগাঁয় হাদি হত্যার বিচার দাবিতে কফিন নিয়ে এসপি বাসভবন ঘেরাও

20