Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক উত্তেজনা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক : আর্কটিক অঞ্চলের বরফ গলার সঙ্গে সঙ্গে বিশ্ব রাজনীতিতে নতুন করে গুরুত্ব পাচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে আবারও সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই লক্ষ্য পূরণে সামরিক বিকল্পও বিবেচনায় রয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এএফপিকে বলেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি লক্ষ্য। তার ভাষায়, রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তিকে আর্কটিক অঞ্চলে ঠেকাতে এটি প্রয়োজন। তিনি স্পষ্ট করে বলেন, প্রেসিডেন্ট ও তার দল বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সুযোগও সব সময় খোলা আছে।

এই বক্তব্যের ফলে ন্যাটো জোটভুক্ত দেশ ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বেড়েছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও সেখানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি আগে থেকেই রয়েছে। গ্রিনল্যান্ডে প্রায় ৫৭ হাজার মানুষ বসবাস করে।

গ্রিনল্যান্ড ও ডেনমার্ক—উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বৈঠক করে বিষয়টি পরিষ্কার করতে চাইলেও এখনো সেই বৈঠক হয়নি। গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোটজফেল্ট জানিয়েছেন, ২০২৫ সালজুড়ে একাধিকবার বৈঠকের অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, আলোচনার মাধ্যমে কিছু ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব।

এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন আবারও জোর দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। দ্বীপটির ভবিষ্যৎ কী হবে, তা কেবল গ্রিনল্যান্ডের জনগণই সিদ্ধান্ত নেবে।

ডেনমার্কের পক্ষে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেন এক যৌথ বিবৃতিতে সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছে। ইউরোপীয় নেতারা আর্কটিক অঞ্চলের নিরাপত্তাকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

1

কোন আসন থেকে নির্বাচন করবেন, জানালেন নাহিদ

2

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

3

‘ইরানিদের বিরুদ্ধে অপরাধ’, ভবিষ্যতে খামেনির বিচার করবেন পাহল

4

ফেসবুকে পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন মাহফুজ

5

আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খস

6

পানির ৮০ ফুট গভীরে চলে গেছে বাসটি

7

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

8

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

9

লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের

10

গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

11

গানের মাধ্যমে তরুণদের হৃদয়ে নবীপ্রেম জাগাতে চান মুছলেহ

12

ইরানি শাসনব্যবস্থা এখনো যে কারণে ভেঙে পড়েনি

13

‘গোমূত্র গবেষক’ পাচ্ছেন পদ্মশ্রী সম্মান!

14

আজকের মুদ্রার রেট: ২৯ নভেম্বর ২০২৫

15

৬০ বছর বয়সে কত টাকার মালিক সালমান খান?

16

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

17

যেসব কৌশলে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলেছে ইরান

18

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

19

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন চমক

20