Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার অস্কারের পথে শ্যালামে

বিনোদন ডেস্ক : আসন্ন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন হলিউড অভিনেতা টিমোথি শ্যালামে। এই মনোনয়নের মাধ্যমে অস্কারের ইতিহাসে একটি নতুন রেকর্ডও গড়েছেন তিনি। 

‘মার্টি সুপ্রিম’ ছবিতে টেবিল টেনিস প্রডিজি মার্টি মাউসারের চরিত্রে অভিনয়ের জন্য শ্যালামেকে এবার জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। এই মনোনয়ন তাকে তার প্রথম অস্কার জয়ের জন্য শক্ত প্রতিযোগী হিসেবে সামনে এনেছে। 

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, এর মাধ্যমে মাত্র ৩০ বছর বয়সি এই তারকা তিনটি অভিনয় বিভাগে অস্কার মনোনয়ন পাওয়া সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতা। এর আগে শ্যালামে ‘কল মি বাই ইওর নেম’ এবং ‘আ কমপ্লিট আননোন’ ছবি দুটির জন্য অস্কারে মনোনীত হয়েছিলেন। 

এবার সেরা অভিনেতা বিভাগে তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার), ইথান হক (ব্লু মুন), মাইকেল বি জর্ডান (সিনার্স) এবং ওয়াগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)। 

প্রসঙ্গত, সবশেষ গোল্ডেন গ্লোব আসরে সেরা অভিনেতা বিভাগে লিওনার্দো ডিক্যাপ্রিওকে পেছনে ফেলে পুরস্কার জিতেছিলেন শ্যালামে। এর মাধ্যমে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার কীর্তি গড়েন তিনি। 

শুধু অভিনয় নয়, শ্যালামে অভিনীত ‘মার্টি সুপ্রিম’ ছবিটিও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা কাস্টিং, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা পোশাক নকশা, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা প্রযোজনা নকশা এবং সেরা সিনেমাটোগ্রাফি। জোশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় একটি কাল্পনিক চরিত্র মার্টি মাউসারের গল্প তুলে ধরা হয়েছে, যিনি টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে নিরলস সংগ্রাম চালিয়ে যান। 

শ্যালামে যদি ৯৮তম অস্কারে জয়ী হতে পারেন, তবে তিনি একাডেমি অ্যাওয়ার্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে সেরা অভিনেতা হওয়ার রেকর্ড গড়বেন। এখন পর্যন্ত এই কীর্তিটি রয়েছে অ্যাড্রিয়েন ব্রডির দখলে, যিনি দ্য পিয়ানিস্ট ছবির জন্য ২৯ বছর বয়সে পুরস্কার জিতেছিলেন। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডটি আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদুরোর মিত্ররাই এখনো ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায়

1

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

2

তিন বিভাগে বৃষ্টির আভাস

3

রমজানে সারা দিন চনমনে থাকতে চান? সাহরির পর ভুলেও যা করবেন না

4

ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে যা বললেন তিথি

5

২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন

6

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বা

7

যারা বাংলাদেশ চায়নি তারা শাসনভার চায়: মির্জা আব্বাস

8

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নি

9

নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান

10

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে

11

আল ইত্তিহাদ ছাড়ার গুঞ্জন বেনজেমার!

12

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

13

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

14

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যা

15

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আস

16

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর

17

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

18

পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

19

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

20