Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

ডেস্ক নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টা থেকে পরীক্ষা নেওয়ার কথা বলা হলেও গত রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের কথা জানানো হয়।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জরুরি নির্দেশনায় বলেছে, পরীক্ষা বেলা ৩টায় শুরু হলেও পরীক্ষার্থীদের অবশ্যই অন্তত ১ ঘণ্টা আগে (বেলা ২টার মধ্যে) কেন্দ্রে ঢুকতে হবে। বেলা ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোনো প্রার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। তল্লাশির সময় প্রয়োজনে টর্চলাইট দিয়ে কান পরীক্ষা করা হবে। ব্লুটুথ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে পরীক্ষার্থীদের এই বিশেষ শর্ত দেওয়া হয়েছে।

এ ছাড়া কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, পার্স বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র ও মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনা বাধ্যতামূলক। উত্তরপত্র (ওএমআর) পূরণে অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

এতে আরও বলা হয়, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। নিয়োগের নামে কোনো অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে। এবারের নিয়োগে দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। সেই হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে

1

রহস্যজনকভাবে আমিরাত সফর বাতিল করলেন এরদোয়ান

2

গুঞ্জন থামিয়ে খোলামেলা বার্তা দিলেন রণবীর কাপুর

3

শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কই : নাসীরু

4

যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক

5

আজকের মুদ্রার রেট: ২৪ নভেম্বর ২০২৫

6

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ শিক্ষার্থীই ফেল

7

আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে

8

তারেক রহমান যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারেন: রিজভী

9

মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭

10

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

11

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরা

12

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

13

নওগাঁয় অনুমতি নেই’ বলছে প্রশাসন: তবুও চলছে স্কুল মাঠে মেলা

14

৩ দিন পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার নিচে লেনদেন

15

ন্যু ক্যাম্পে ফেরাটা ৪ গোলে স্মরণীয় করে রাখল বার্সা

16

ক্লাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা

17

দুই দিনের সফরে মালয়েশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম

18

বিটকয়েনের দামে বড় ধাক্কা, নামল ৭০ হাজার ডলারে

19

তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যে রাষ্ট্রদূত তলব ক

20