Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সম্ভাব্য হামলার লক্ষ্যে ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতে সায় দেননি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার।

ইরানকে ১০ থেকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ‘বোঝাপড়ায় আসুন, না হলে খারাপ কিছু ঘটতে চলেছে!’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, একটি ‘ভয়ংকর রকমের অস্থিতিশীল ও ভয়ংকর শাসনের’ অবসান ঘটাতে ব্রিটেনের ওই বিমানবাহিনী ঘাঁটিটি ব্যবহার করা প্রয়োজন। ধারণা করা হচ্ছে, ওই ঘাঁটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের। ট্রাম্প তার পোস্টে ‘ভয়ংকর শাসন’ বলতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনব্যবস্থাকেই ইঙ্গিত করেছেন।
২০০১ সালের ব্রিটিশ আইন অনুযায়ী, কোনো মিত্র দেশ সামরিক অভিযান চালালে ব্রিটেন সেই দায়ভার ওই রাষ্ট্রের সঙ্গে ভাগ করে নেয়। তবে শর্ত হলো, অভিযানের বিষয়ে ব্রিটেনকে আগে থেকে বিস্তারিত জানাতে হবে। কিন্তু সুইন্ডনের এই ঘাঁটি থেকে অভিযান চালালে যুক্তরাষ্ট্র তা ব্রিটেনকে আগাম জানাতে বাধ্য নয়। এমন পরিস্থিতিতে নিজেদের অজান্তে কোনো বড় সংঘাতে জড়াতে চাইছে না কিয়ার স্টার্মারের সরকার।

গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক তৎপরতা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ওই অঞ্চলে ইতোমধ্যে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। গত মঙ্গলবার সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ দাবি করেছে, গত ২৪ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবিমানের আনাগোনা কয়েক গুণ বেড়েছে।

সিএনএন ও সিবিএস নিউজ জানিয়েছে, চলতি সপ্তাহের শেষেই ইরানে হানা দিতে ‘প্রস্তুত’ মার্কিন সেনারা। তবে ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

1

মাদুরোর বিচার করতে হলে ভেনেজুয়েলায় করা উচিত, যুক্তরাষ্ট্রে

2

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

3

২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন

4

গুজব-বিভ্রান্তি ঠেকাতে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

5

একটি কালের সমাপ্তি: রাইট টু ফ্রিডম হয়ে ওঠে একটি সাহসী কন্ঠের

6

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

7

ঢাবির রোববারের সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত

8

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর যাকে মন দিলেন বিজয়

9

‘ফুটবল ছেড়ে’ এবার ক্রিকেটে হামজা চৌধুরী

10

দেশে পরিবেশ নেই বিনিয়োগ বিদেশমুখী

11

মালিককে না জানিয়ে চুরির মাল ফেরত দেওয়ার বিধান কী?

12

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

13

গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি ‘সংকটাপন্ন’: জাতিসংঘ

14

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

15

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে যে কথা বললেন সেলিনা

16

পুরুষের ত্বকের যত্নে যে কাজগুলো করা জরুরি

17

অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস

18

সরকার জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে ছাড় দেবে না জামায়া

19

কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব: মনোনয়নপত্র জম

20