Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। গত এক সপ্তাহে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ মার্কিন সেনা আহত হয়েছেন। অত্যন্ত গোপনীয় এই তথ্যটি সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে সামনে এসেছে। খবর টাইমস অব ইসরাইলের।

রিয়াদ থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত ‘প্রিন্স সুলতান’ বিমান ঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় ইরান একযোগে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯টি ড্রোন দিয়ে বিশাল এক হামলা চালায়। এই একটি আঘাতেই অন্তত ১৫ মার্কিন সেনা আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরও দুটি পৃথক হামলায় ১৪ জন সেনা আহত হয়েছিলেন। সব মিলিয়ে গত সাত দিনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।

‘প্রিন্স সুলতান’ বিমান ঘাঁটিটি মূলত রয়্যাল সৌদি এয়ার ফোর্সের তত্ত্বাবধানে পরিচালিত হলেও এটি মার্কিন সেনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। ইরানের এই নিখুঁত লক্ষ্যভেদী হামলা প্রমাণ করে যে, সৌদি আরবের অভ্যন্তরীণ সুরক্ষিত সামরিক স্থাপনাগুলোও এখন আর ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে নয়। প্রথমদিকে মার্কিন কর্মকর্তারা মাত্র ১০ জন আহতের কথা স্বীকার করলেও, পরবর্তীতে অভ্যন্তরীণ প্রতিবেদনে আহতের প্রকৃত সংখ্যা প্রকাশ পায়।

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা ওয়াশিংটনকে একটি কঠোর বার্তা দিল। একদিকে অর্থনৈতিক সংকটে থাকা আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে ইরানের এই সরাসরি সামরিক চ্যালেঞ্জ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে আবারও সামনে নিয়ে এলো। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ভবিষ্যৎ এবং জোরালো কোনো পাল্টা পদক্ষেপের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

1

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

2

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন

3

গানের মাধ্যমে তরুণদের হৃদয়ে নবীপ্রেম জাগাতে চান মুছলেহ

4

‘সাজার ক্ষেত্রে নারী হিসাবে সহানুভূতি পাবেন না শেখ হাসিনা’

5

সিলেট পর্বে দলে অনুপস্থিত ইমরুল কায়েস

6

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

7

বিএনপি মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন

8

নভেম্বরের ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫ কোটি ডলার

9

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

10

জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা হাইকোর্টের রুল

11

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

12

আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প

13

৫৯ বছরে মা হলেন তিনি

14

কোরআন সুন্নাহর আলোকে মাহে রমজান

15

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

16

সুখবর পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তারা

17

মেয়ে-স্ত্রীসহ সাবেক মেয়র আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

18

অবশেষে ভারত থেকে মুক্তি মিলছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-আফ্রিক

19

এবার ভারতে ভূমিকম্প

20