Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর প্রেস ব্রিফিং ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূসের প্রেস উইং।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এই তথ্য জানান। জানা গেছে, রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এদিন বেলা ১১টায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন। উক্ত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটের ফলে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট।

 ধারণা করা হচ্ছে, আগামীকাল প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণসহ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষের ত্বকের যত্নে যে কাজগুলো করা জরুরি

1

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

2

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

3

অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

4

পরপুরুষের সঙ্গে ছবি না তুলে প্রশংসায় ভাসছেন সানা খান

5

‘আমি ক্ষমাপ্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খাঁন

6

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর যাকে মন দিলেন বিজয়

7

বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিন

8

আল ইত্তিহাদ ছাড়ার গুঞ্জন বেনজেমার!

9

শাবান মাসের নামকরণের ইতিহাস ও তাৎপর্য

10

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

11

বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার

12

রাশিয়ার তেল আমদানিতে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর আরও শুল্ক আ

13

নাগা চৈতন্যর বিপরীতে ‘এনসি২৪’-এ নায়িকা মীনাক্ষী চৌধুরী

14

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন

15

দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: ড. জালাল

16

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্র

17

বিশ্বমঞ্চ ঘুরে এবার বাংলাদেশে ‘নিশি’

18

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

19

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

20