Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনার দামে নতুন রেকর্ড, আজ থেকেই কার্যকর

ডেস্ক নিউজ : দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এবার প্রতি ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার টাকা। আজ মঙ্গলবার থেকে এ দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল সোমবার (২৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।

সোনার দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

1

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

2

জামদানি শাড়িতে দর্শকদের মন কাড়লেন রুনা খান

3

জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন!

4

ইরানে হামলায় কাউকে আকাশসীমা-ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আ

5

পাকিস্তান দলে রিজওয়ানকে বাইরে রেখে রদবদলের আভাস

6

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

7

আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরা

8

এস এ-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ফাফ ডু প্লেসি

9

আজ ইকবালের অতিথি রোজিনা

10

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

11

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি

12

পোলিও মুক্ত বিশ্বের স্বপ্ন কতোদূর?

13

ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প

14

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

15

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা

16

চলমান বিপিএলে নাসিরের দ্রুততম ফিফটি

17

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

18

সালমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সাবেক প্রেমিকা ক

19

ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

20