Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওমানে হামলার‌ অভিযোগ অস্বীকার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। তবে এই প্রথম প্রতিবেশী ওমানে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ মার্চ) ওমানে কোনো সামরিক হামলা চালানোর খবর অস্বীকার করেছে ইরান। তারা এই উপসাগরীয় দেশটিকে একটি ‘বন্ধু ও প্রতিবেশী’ হিসেবেও বর্ণনা করেছে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভির বরাতে জানা গেছে, দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে ওমানের ভূখণ্ডে কোনো সামরিক হামলা চালানো হয়নি এবং এ সংক্রান্ত ভিন্নধর্মী খবরগুলো তারা প্রত্যাখ্যান করেছে।

ওমান নিউজ এজেন্সি মঙ্গলবার জানায়, দক্ষিণ ওমানের ধোফার গভর্নরেটে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং তৃতীয় একটি ড্রোন সালালাহ বন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। এই খবর প্রকাশের পরই ইরান থেকে এই অস্বীকৃতি এল।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমানি সংবাদ সংস্থাটি বলেছে, এ ঘটনায় কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর পর থেকে পুরো অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সহস্রাধিক মানুষ নিহত হন।

এর জবাবে তেহরান ইসরাইলের পাশাপাশি সেইসব উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে, যেখানে মার্কিন সামরিক সম্পদ বা ঘাঁটি আছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন

1

সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্

2

প্রত্যাবর্তনের পর ইতিহাস গড়েছেন যেসব বিশ্বনেতা

3

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

4

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

5

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

6

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

7

ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি আর নেই

8

বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মর্যাদাপূর্ণ অবস্থান অ

9

আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্যে কড়া প্রত

10

ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হলেন কিরিলো বুদানভ

11

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা, জরুরি অবস্থা জারি

12

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে যে কথা বললেন সেলিনা

13

৪ মিনিটের মধ্যেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

14

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

15

গোল্ডেন গ্লোবের লালগালিচায় দ্যুতি ছড়ালেন প্রিয়াংকা-নিক

16

বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা দেখছেন আমিনুল

17

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

18

মেক্সিকোতে হামলা চালাতে চান ট্রাম্প, তবে...

19

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

20