Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু

কুড়িগ্রাম প্রতিনিধি : ‎কুড়িগ্রাম পৌরসভার আসন্ন মেয়র নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন বিএনপির দীর্ঘদিনের সক্রিয় নেতা সাইয়েদ আহম্মেদ বাবু। দলীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে ঘিরে জোর আলোচনা চলছে তৃনমুল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষনা কিংবা মতামত দিতে নারাজ বলে জানিয়েছেন রাজনৈতিক ব্যাক্তিত্ব সাইয়েদ আহমেদ বাবু। ‎ ‎দলীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আস্থা রেখে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ‎ ‎জানা যায়, সাইয়েদ আহম্মেদ বাবু প্রায় ১২ বছর কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৬ বছর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ তিনি পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক, জেলা যুবদলের সদস্য এবং ছাত্রদলের রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন।

বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ‎ ‎এছাড়াও জেলার মানুষের কল্যানে সামাজিক মানবিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।ফলশ্রূতিতে জেলার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদ পদবী নিয়ে  জেলা আইন শৃঙ্খলা কমিটি,মাদক প্রতিরোধ কমিটি,শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কমিটিতে অন্তর্ভূক্ত আছেন।সর্বশেষ জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। ‎ ‎স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ মেয়র পদে সম্ভাব্য ও শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনার যোগ্য।

অবহেলিত দারিদ্র্য পীড়িত এ অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে অধিকার আদায়ে  স্পষ্টভাষী মানুষ হিসেবে বাবু ভাই যোগ্য বলে জানান নেতাকর্মীরা। ‎ ‎এ বিষয়ে সাইয়েদ আহম্মেদ বাবু বলেন,এলাকার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি।উপকার করতে হলে ভোটে দাড়াতে হবে এমনটা নয়,উপকার করার মানসিকতা থাকলে মানুষের পাশে দাড়ানো সম্ভব। আমি এ বিষয়ে আমার বলার কিছু নাই।এখনো অনেক সময় বাকি জনগন যদি ভালোবেসে আমাকে চায় সেক্ষেত্রে পৌর নির্বাচনে প্রার্থীতার বিষয়টি বিবেচনা করবো।

‎তিনি আরো জানান,দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি কুড়িগ্রাম পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করব। একটি আধুনিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।” ‎ ‎এদিকে, কুড়িগ্রাম পৌরসভার রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। ‎ ‎ ‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘ সময় মাঠে সক্রিয় থাকা নেতাদের মধ্যে সাইয়েদ আহমেদ বাবুর অবস্থান উল্লেখযোগ্য। তবে জনগণের প্রত্যাশা, দলীয় প্রতিযোগিতা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতাই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ পথচলা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপারে সবসময়ে আলো থাকে, শুধু লেগে থাকতে হয়: প্রিয়াংকা

1

রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

2

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

3

ওদের বোলিং খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি: আশরাফুল

4

নোয়াখালী-৩ আসনে ৪৪ কেন্দ্রে সাড়ে ৭ হাজার ভোটে এগিয়ে বরকত উল্

5

সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস

6

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বলল অন্তর্বর্তী সরকার

7

শুক্রবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে যা জানাল পি

8

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

9

ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতি ৩৮ মি

10

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহা

11

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বন্ধে সম্মত ইরান: ওমান

12

রমজান উপলক্ষে কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

13

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা

14

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

15

নেত্রকোনায় বিশিউড়া বাজারে নিড়িহ শরীফ ও শাহীনের উপর দুর্বৃ

16

দুর্গাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

17

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

18

ভারত শেষ চারে উঠবে না, দাবি আমিরের

19

৭৪ কেন্দ্রে এগিয়ে বিএনপির আবদুল আউয়াল মিন্টু

20