Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর

আন্তর্জাতিক ডেস্ক : বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ভারত-সমর্থিত চার অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ২৭ ডিসেম্বর অস্ত্রধারীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কালাত জেলায় অভিযান চালায়। নিহতরা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়। খবর জিও নিউজের আইএসপিআর জানায়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গোলাগুলি হয়। এতে চারজন ভারত–সমর্থিত অস্ত্রধারী নিহত হয়। অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীরা ওই এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। এছাড়া এলাকায় অন্য কোনো ভারত–সমর্থিত সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে পরবর্তী তল্লাশি ও এলাকা পরিষ্কার (স্যানিটাইজেশন) অভিযান চালানো হচ্ছে। আইএসপিআর জানায়, ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর যৌথ ও ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের হুমকি সম্পূর্ণভাবে নির্মূল করাই এ অভিযানের লক্ষ্য।

উল্লেখ্য, এর একদিন আগেই বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় একই ধরনের অভিযানে আরও চারজন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। গত কয়েক বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই প্রবণতা আরও তীব্র হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ। পাকিস্তান সরকার একাধিকবার কাবুলকে আহ্বান জানিয়েছে, যেন আফগান ভূখণ্ড ব্যবহার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাতে না পারে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে নতুন রেকর্ড, আজ থেকেই কার্যকর

1

থানকুনি পাতার জাদুকরী উপকারিতা জানেন?

2

স্কটল্যান্ডই বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প?

3

শাহিদপত্নী মীরা কি এবার বলিউডে পা রাখতে চলেছেন?

4

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২

5

অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার

6

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

7

নির্ধারিত সময়ে পে স্কেলের সুপারিশ জমা না দিলে ডিসেম্বরে বৃহত

8

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা, জরুরি অবস্থা জারি

9

প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

10

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

11

২০২৫ সালে অবসর নিলেন যেসব বিশ্বকাপজয়ী তারকারা

12

উড়ন্ত হামজার ছবি পোস্ট করে যা লিখল ফিফা

13

আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

14

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

15

অ্যানথ্রপিকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাজ বন্ধের নির্দেশ

16

রিয়াল অধ্যায়ের অজানা গল্প বললেন আর্জেন্টাইন তারকা

17

জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

18

ওয়াসিম-শান্তর ব্যাটিং তাণ্ডবে রাজশাহীর জয়

19

নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

20