Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজের দু:সময়ের কথা জানালেন ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন সম্প্রতি এক পডকাস্টে বলেন, বাবার আকস্মিক মৃত্যু আমার ও আমার মায়ের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। এক সময় চরম হতাশার মুখোমুখি হয়ে আমরা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম।  সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুঃসহ সময়ের কথা বর্ণনা করতে গিয়ে এই কথা বলেন অভিনেত্রী।

পডকাস্টে তিনি বলেন, কোলাঘাটের কাছে একটি শুটিংয়ে গিয়েছিলেন তিনি, সঙ্গে ছিলেন তার মা। শুটিংয়ের কিছুক্ষণ আগেই বাবার সঙ্গে কথা হয়েছিল।  হঠাৎ ফোন আসে-দুর্ঘটনার খবর।  দ্রুত কলকাতায় ফিরলেও আর বাবাকে জীবিত দেখা হয়নি। ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান ঐন্দ্রিলার বাবা শান্তনু সেন।  তখন ঐন্দ্রিলার বয়স ছিল মাত্র ২০ বছর। 

নিজেদের পারিবারিক অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে ঐন্দ্রিলা বলেন, বাবাই ছিলেন পরিবারের সবকিছু।  আমরা জানতাম না এটিএম থেকে টাকা তুলতে হয় কীভাবে, বিদ্যুতের বিল কীভাবে দিতে হয়।  সবকিছুতেই বাবার ওপর নির্ভরশীল ছিলাম। বাস্তবতা মেনে নিতে অভিনেত্রীর সময় লেগেছে বহুদিন।  বাবার শোক কাটিয়ে উঠা কতটা কঠিন তা বোঝাতে তিনি বলেন, শ্মশানে বসেও আমি অবচেতনে বলেছিলাম, বাবাকে বলো বাবা সব এনে দেবে। 

বাবা মৃত্যুর হতাশা থেকেই একসময় তারা দুজনেই ভয়ংকর মানসিক সংকটে পড়ে যান বলে জানা তিনি।  পডকাস্টে ঐন্দ্রিলা বলেন, সেই সময় তাঁদের সামনে ভবিষ্যৎ বলে কিছু স্পষ্ট ছিল না-কীভাবে সংসার চলবে, কোথায় কী আছে, কিছুই জানা ছিল না।  একটা সময় আমি আর মা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা আত্মহত্যা করব।  অনেক কষ্টে সেই সময় থেকে বেরিয়ে এসেছি।

ঐন্দ্রিলার অভিনয়জীবনের শুরু রবি কিনাগী পরিচালিত ‘বন্ধন’ সিনেমার মাধ্যমে। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত জিৎ–কোয়েল অভিনীত এই ছবিতে পার্শ্বচরিত্রে দেখা যায় তাকে। বর্তমানে ঐন্দ্রিলার হাতে ‘সাজঘর’ ও ‘চন্দ্রবিন্দু’সহ একাধিক চলচ্চিত্রের কাজ রয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’

1

টানা পাঁচ ফ্লপের পর শ্রীলীলার ক্যারিয়ার সঙ্কটে

2

এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন চান অর্থ উপদেষ

3

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে শ্রীলংকা

4

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ

5

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদন

6

সাফজয়ী নারী ফুটসাল দলকে তারেক রহমানের আন্তরিক অভিনন্দন

7

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?

8

গ্রিনল্যান্ড ইস্যুতে ‘চূড়ান্ত সিদ্ধান্তের মুখোমুখি’ ডেনমার্

9

ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ

10

‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎক

11

নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ কত পাচ্ছে

12

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

13

কোন দেশের রিজার্ভে কত স্বর্ণ, বাংলাদেশের অবস্থান কত

14

৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

15

গবেষণায় পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর করার আহ্বান শিক্ষা উপদেষ্

16

মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক

17

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের লক্ষণ, ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

18

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

19

হকি বিশ্বকাপে ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

20