Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ও প্রশাসন তদারকের জন্য ‘বোর্ড অব পিস’ নামের একটি পরিষদ গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মেক্সিকো-কেও এই পরিষদের পূর্ণ সদস্যপদের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তবে তার সেই আমন্ত্রণ প্রত্যাখান করেছে মেক্সিকো। কারণ, দেশটির সরকার মনে করে- এই পরিষদে ফিলিস্তিনি প্রতিনিধিত্বের মাত্রা প্রয়োজনের তুলনায় একেবারেই স্বল্প।

 
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “মেক্সিকো যেহেতু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তাই স্বভাবিক কারণেই আমরা মনে করি যে বোর্ড অব পিসে ইসরায়েল এবং ফিলিস্তিন- উভয়েরই সমান প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু এক্ষেত্রে এমন হয়নি।”“এ কারণে আমরা বোর্ড অব পিসের পূর্ণ সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি। তবে মেক্সিকো পরিদর্শক হিসেবে এই পরিষদে থাকবে।
 
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘে মেক্সিকোর দূত এই পরিষদে পরিদর্শক হিসেবে আমাদের প্রতিনিধিত্ব করবেন।”উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ২০টি পয়েন্ট সম্বলিত একটি পরিকল্পনা পেশ করেন ট্রাম্প। ইসরায়েল ও হামাস উভয়ে সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর গত ১০ অক্টোবর থেকে কার্যকর হয় সেই পরিকল্পনা।
 
ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় উল্লেখ রয়েছে যে যুদ্ধবিরতির পর গাজার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অনির্বাচিত টেকনোক্র্যাট সরকার এবং সেখানকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে, যার নাম হবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ)।
 
আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘বোর্ড অব পিস’ নামের একটি আন্তঃদেশীয় পরিষদ গঠন করা হবে এবং গাজার টেকনোক্র্যাট সরকার ও আইএসএফ ‘বোর্ড অব পিস’-এর কাছে দায়বদ্ধ থাকবে।
 
গত জানুয়ারির মাঝামাঝি বোর্ড অব পিস গঠন করেন ট্রাম্প এবং বিভিন্ন দেশকে বোর্ড অব পিসে সদস্য হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। সেই সঙ্গে বোর্ড অব পিসের প্রত্যেক সদস্যরাষ্ট্রের জন্য ১০০ কোটি ডলার করে চাঁদা নির্ধারণ করেন তিনি। গাজার পুনর্গঠন খাতে ব্যয় হবে এই অর্থ।
 
পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে গাজা বোর্ড অব পিসের সদস্যপদ নিয়েছে। গত ১৯ জানুয়ারি ওয়াশিংটনে এ বোর্ডের প্রথম বৈঠকও হয়েছে।
 
সূত্র : আনাদোলু এজেন্সি

  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?

1

আজকের মুদ্রার রেট: ৩০ নভেম্বর ২০২৫

2

কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস

3

কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়ায় গাজর

4

আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেয়ার আশ্বাসের অভিযোগ

5

শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান অস্কারজয়ী উইল স্মিথ

6

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন

7

আরশের সঙ্গে ‘রোমান্টিক মুডে’ সুনেরাহ, নেপথ্যে কী?

8

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

9

দিনাজপুরে সড়ক বিভাগের অভিযান ৫০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ

10

নভেম্বরের ৮ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

11

মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন, ৯ মিনিট বন্ধ ছিল চলাচল

12

তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন

13

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে দুর্নীতির

14

গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

15

পরীক্ষার্থীদের জন্য নীরব পরিবেশ নিশ্চিতে সব ফ্লাইট বন্ধ রাখল

16

রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

17

আজকের নামাজের সময়সূচি

18

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উ

19

মিয়ানমারে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত

20