Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধি দলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোসহ বেশ কিছু বিষয়ে আলোচনার জন্য তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের একটি প্রতিনিধি দল। নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়া বৈঠকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল হায়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তি ছাড়াও মানবিক সহায়তা বৃদ্ধি, রাফাহ সীমান্ত খুলে দেওয়া, গাজা ব্যবস্থাপনার জন্য জাতীয় কমিটি দায়িত্ব শুরুসহ বেশ কিছু নিয়ে প্রতিনিধি দলের সদস্যরা আলোচনা করেছেন। এসময় হামাস প্রতিনিধিদল গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় মধ্যস্থতা এবং নিশ্চয়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে পরিকল্পনার দ্বিতীয় ধাপে আঙ্কারার ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করে। 

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরাইলের গাজায় গণহত্যায় ৭১ হাজারের  বেশি মানুষকে হত্যা করা হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েল হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে ৪৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৩১৩ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা শাসনে যুক্তরাষ্ট্র-রাশিয়া মুখোমুখি

1

বিএনপি মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন

2

রমজানের পণ্য আমদানি: এলসি খোলা নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

3

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

4

হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন রিজভী

5

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন

6

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

7

এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৮৩৩ জন, মোট মৃত্যু ৩২৬

8

তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথ

9

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

10

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

11

কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল, যৌথ গবেষণায় নতুন সম্ভা

12

কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস

13

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

14

শেষ ১২ বলে ৫০, সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

15

টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

16

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড

17

তাহসানের কারণেই ৮ বছরের গোপন প্রেম সামনে আনেন ফারিণ

18

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল

19

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাক সাবেক প্রধানমন্ত্রী

20