Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে টাম্প লেখেন, ‘এটা একেবারেই লজ্জাজনক যে জি-২০ সম্মেলনের আয়োজক দক্ষিণ আফ্রিকা। সেখানে আফ্রিকানদের (ডাচ বসতি স্থাপনকারীদের বংশধর এবং ফরাসি ও জার্মান অভিবাসীদেরও) হত্যা ও জবাই করা হচ্ছে এবং তাদের জমি ও খামার অবৈধভাবে দখল করা হচ্ছে।’

ট্রাম্প আগেই দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার সরকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ কৃষকদের ওপর হামলা ও নিপীড়ন ঠেকাতে ব্যর্থ হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার সরকার ট্রাম্পের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
 
পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘যতদিন মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকবে, ততদিন কোনো মার্কিন সরকারি কর্মকর্তা দেশটির সম্মেলনে যোগ দেবে না। আমি ফ্লোরিডার মায়ামিতে ২০২৬ সালের জি-২০ সম্মেলন আয়োজনের অধীর আগ্রহে অপেক্ষা করছি!’
 
গত সপ্তাহে এক বিজ্ঞপ্তিতে মার্কিন ফেডারেল রেজিস্টার জানায়, আগামী ২০২৬-২৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা ৭ হাজার ৫০০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যাদের বেশির ভাগই হবেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত শ্বেতাঙ্গ, যারা নিজ দেশে ‘বৈষম্য ও সহিংসতার শিকার’।
 
ট্রাম্প আগেই জানিয়েছিলেন, তিনি দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া জি-২০ সম্মেলনে অংশ নেবেন না। তার পরিবর্তে ২২-২৩ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য সম্মেলনে নেয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে তিনিও সেখানে যাচ্ছেন না বলে মার্কিন প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে।
 
এর আগে, এ বছরের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও জলবায়ু ইস্যু নিয়ে আয়োজিত জি–২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বর্জন করেছিলেন।
 
২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত জি-২০ সভাপতিত্বের দায়িত্ব পালন করছে দক্ষিণ অফ্রিকা। এরপর জি-২০ সভাপতিত্বের দায়িত্ব নেবে মার্কিন যুক্তরাষ্ট্র।
 
তথ্যসূত্র: রয়টার্স

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন নেপাল ও ভুটানের মন্ত্রীর

1

কে এই মার্টিন লুথার কিং?

2

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল: সিইসি

3

রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ত

4

নির্ধারিত সময়ে পে স্কেলের সুপারিশ জমা না দিলে ডিসেম্বরে বৃহত

5

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল

6

জেন-জিদের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ

7

বেগম রোকেয়া দিবস আজ

8

ওই রাতে পুলিশের নিষ্ক্রিয় থাকার ব্যাখ্যা দিল ডিএমপি

9

গানের মাধ্যমে তরুণদের হৃদয়ে নবীপ্রেম জাগাতে চান মুছলেহ

10

চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের

11

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

12

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

13

পুরুষের ত্বকের যত্নে যে কাজগুলো করা জরুরি

14

নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ কত পাচ্ছে

15

কাকাবাবু মানেই রহস্য আর অ্যাডভেঞ্চার

16

মক্কায় গেছেন পূর্ণিমা

17

কিংবদন্তির ৪০ বছরের রেকর্ড ভাঙলেন ডাফি

18

আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প

19

যমুনায় এনসিপির প্রতিনিধি দল, যেসব বিষয়ে হতে পারে আলোচনা

20