Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জেরে ভারতীয় পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে গতকাল শুক্রবার এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশে বলা হয়, ‘ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে।’আদেশে আরও উল্লেখ করা হয়, নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে। পাশাপাশি আগামী ১০ বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও সম্প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারত।

এ অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হবে।ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর থেকে শুল্ক কমাতে বাণিজ্যচুক্তির ঘোষণা দেওয়ার কয়েক দিন পরই এ নির্বাহী আদেশ জারি করলেন। ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।

চুক্তি অনুযায়ী, ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হারও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। তবে শুল্ক হ্রাসের বিষয়টি ধাপে ধাপে কার্যকর হবে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত পৃথক বিবৃতিতে বলা হয়, ভারতের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশের ওপর থেকেও শুল্ক তুলে নেওয়া হচ্ছে। দেশটি আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার কোটি ডলারের জ্বালানি, উড়োজাহাজ, প্রযুক্তিপণ্য, মূল্যবান ধাতু ও কয়লা আমদানির পরিকল্পনা করছে।

গত বছরের শেষ দিকে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছিল। বর্তমান সিদ্ধান্তের ফলে তা বড় আকারে হ্রাস পেয়েছে। রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক উত্তেজনা চলছিল, এ চুক্তির মাধ্যমে তারও অবসান ঘটল। একই সঙ্গে এ পদক্ষেপ ট্রাম্প ও মোদির ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করল। ট্রাম্প বিভিন্ন সময় মোদিকে তাঁর ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেছেন।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন, ১৮ শতাংশ শুল্ক হারের কারণে ভারতীয় রপ্তানিকারকেরা ওই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বাড়তি সুবিধা পাবেন। কারণ, দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে যুক্তরাষ্ট্রে ১৯ থেকে ২০ শতাংশ হারে শুল্ক দিতে হয়। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় বিয়ের পর পাকিস্তানি খেলোড়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ!

1

শাহিদপত্নী মীরা কি এবার বলিউডে পা রাখতে চলেছেন?

2

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

3

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত

4

তরুণদের জন্য মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়া হবে: সালাহউ

5

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন

6

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনান

7

যুক্তরাষ্ট্রে আজীবন নিষিদ্ধ ইসরায়েলি কমেডিয়ান

8

ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত আছে

9

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

10

আজকের স্বর্ণের দাম: ২৮ জানুয়ারি ২০২৬

11

৬ আরব দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথে ভারত

12

আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প

13

খুশি কাপুর-কারিশ্মা তান্না জুটিতে নতুন দিগন্তে “মা ২”

14

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

15

ল্যুভরে দুর্ধর্ষ চুরি: আরও দুইজন গ্রেফতার

16

৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

17

শীতে ঘরেই বানান মুরগির আঙ্গারা কাবাব

18

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

19

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

20