Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারি তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক  : ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

তীব্র তুষারপাতের প্রভাবে ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। প্যারিস ও আমস্টারডামের প্রধান বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফের কারণে দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হন। প্যারিস অঞ্চলেও আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন। ফ্রান্সে আরও তুষারপাতের আশঙ্কায় জনগণকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে। রানওয়ে থেকে তুষার পরিষ্কার করতে বুধবার সকাল কয়েক ঘণ্টার জন্য রুয়াসি-শার্ল দ্য গল বিমানবন্দরের ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হবে। একই সময়ে অরলি বিমানবন্দর তাদের প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেছে।

এদিকে নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বরফ গলানোর তরলের ঘাটতি ও চরম আবহাওয়ার কারণে ডাচ এয়ারলাইন কেএলএম সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। তুষারপাতের কারণে রেল যোগাযোগেও মারাত্মক ব্যাঘাত ঘটেছে।

তীব্র তুষারপাতের কারণে রেল যোগাযোগেও বিঘ্ন ঘটে। মঙ্গলবার সকালে আইটি বিভ্রাটের কারণে নেদারল্যান্ডসে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সকাল ৯টার পর কিছু ট্রেন চলাচল শুরু হলেও দিনভর সমস্যা অব্যাহত থাকে। আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলো হয় বাতিল করা হয়, নয়তো বিলম্বে চলাচল করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে ভারত নারী দল

1

জেলেনস্কি একজন ‘বিভ্রান্ত ভাঁড়’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

3

আলোচনার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

4

এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

5

ট্রাম্পের ‘মার্বেল লিংকন বাথরুম’ উন্মোচন নিয়ে তীব্র সমালোচনা

6

হাতে ভোটের কালি থাকলে কি অজু-গোসল হবে?

7

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

8

দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান

9

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

10

রমজানে রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা

11

‘বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় খেলা দেখার আগ্রহ নেই’

12

আফগানিস্তানে ফের হামলা চালাতে পারে পাকিস্তান

13

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান

14

যে ৬ আসনে এনসিপির প্রার্থীরা বিজয়ী

15

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

16

চীনে বসবাসরত নাগরিকদের সতর্ক বার্তা দিল জাপান, কেন?

17

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

18

ভোটের আনন্দে আগের রাতে ঘুম হয়নি প্রভার

19

বিয়ে নিয়ে রহস্যময় ইঙ্গিত দিলেন হানিয়া আমির

20