Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬ আরব দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে শুল্ক বাধা ও বাণিজ্য যুদ্ধের অস্থিরতার মধ্যে ভারতের জন্য এক বিশাল কৌশলগত বাজার হিসেবে আবির্ভূত হচ্ছে উপসাগরীয় দেশগুলো। বর্তমানে ‘গালফ কো-অপারেশন কাউন্সিল’ বা জিসিসি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন) ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্লকে পরিণত হয়েছে, যা ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান বা যুক্তরাষ্ট্র ও চীনের মতো একক অংশীদারদেরও ছাড়িয়ে গেছে। 

২০২৪-২৫ অর্থবছরে ভারত ও জিসিসি দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে প্রায় ১৭৯ বিলিয়ন ডলারে। এই বাণিজ্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে রত্ন পাথর, ধাতু, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক রপ্তানি।

এই বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভারত এখন জিসিসির ছয়টি দেশের সঙ্গে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জিসিসি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরিধি ও পদ্ধতি নির্ধারণের জন্য ‘টার্মস অব রেফারেন্স’ স্বাক্ষর করেছেন। 

মন্ত্রী জানান, এই চুক্তির ফলে পণ্য ও পরিষেবার অবাধ প্রবাহ নিশ্চিত হবে, যা ভারতের জন্য জ্বালানি নিরাপত্তা এবং উপসাগরীয় দেশগুলোর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। উল্লেখ্য, ভারত ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে পৃথকভাবে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর করেছে।

উপসাগরীয় অঞ্চলে বর্তমানে প্রায় এক কোটি ভারতীয় কর্মরত রয়েছেন, যা এই অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্ককে আরও নিবিড় করেছে। অর্থনীতিবিদ জেফরি স্যাকসের মতে, ভারতের উচিত কেবল মার্কিন বাজারের ওপর নির্ভর না করে প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়া ও পশ্চিম এশিয়ার এই ক্রমবর্ধমান বাজারের দিকে বেশি নজর দেওয়া। 

এই নতুন বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে ভারতের পেট্রোকেমিক্যাল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সংস্থাগুলোর জন্য জিসিসি বাজারে বড় ধরনের সুযোগ তৈরি হবে। দীর্ঘ কয়েক বছর ঝুলে থাকার পর এই আলোচনা পুনরায় শুরু হওয়াকে ভারতের অর্থনীতি ও কূটনীতির জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৫ লাখ ৯৪ হাজার

1

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

2

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান

3

সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত

4

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

5

বোচাগঞ্জে নারী সমাজের ঝাড়– মিছিল

6

ছোট ছেলের বিয়ের খবর জানিয়ে ছবি প্রকাশ করলেন আসিফ আকবর

7

বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ

8

যে রেকর্ডে সাকিবের সঙ্গী হলেন স্যান্টনার

9

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

10

বার্সার রেকর্ড ১৬ আর রিয়ালের ১৪তম স্প্যানিশ সুপার কাপের লড়াই

11

রানির বেশে নজর কাড়লেন বুবলী

12

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

13

ক্লাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা

14

চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন (ভিডিও)

15

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

16

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে ‍রুশ হামলা, নিহ

17

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

18

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরি

19

রাস্তায় না, নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা; চাঞ্

20