Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদেশ থেকে কতটুকু স্বর্ণ আনতে পারবেন

ডেস্ক নিউজ : বিশ্ববাজারে ওঠানামা করলেও দেশের বাজারে বেড়েই চলছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক ভরি ভালো মানের স্বর্ণ কিনতে খসাতে হবে আড়াই লাখেরও বেশি টাকা। এ অবস্থায় বিদেশ থেকে স্বর্ণ আনা হতে পারে অন্যতম ও বুদ্ধিমানের কাজ।

তবে ঠিক কী পরিমাণ স্বর্ণ-গহনা আনতে পারবেন এবং কতটুকুর বেশি স্বর্ণ আনতে হলে দিতে হবে শুল্ক-কর, তা জানতে হবে।ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য অথবা অন্য দেশ থেকে দেশে ফেরার সময় শুল্কমুক্ত সুবিধায় স্বর্ণের গহনা আনতে পারবেন। আবার নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিয়ে স্বর্ণের বার দেশে আনার সুযোগ আছে।

অপর্যটক যাত্রীদের ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণের অলংকার ও স্বর্ণের বার আনার সুবিধা বাড়ানো হয়েছে। ২০২৫ সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই বিধিমালা জারি করেছে।

কতটুকু স্বর্ণের গহনা শুল্কমুক্ত

নতুন ব্যাগেজ বিধিমালা (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) অনুযায়ী, বিদেশ থেকে ফেরা কোনো যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম পর্যন্ত সোনার অলংকার শুল্কমুক্তভাবে আনতে পারবেন। অর্থাৎ প্রায় ৮ ভরি ১০ আনার সোনার গহনা আনলেও কোনো শুল্ক দিতে হবে না।

রুপার অলংকার আনার সীমা নির্ধারণ করা হয়েছে ২০০ গ্রাম। তবে স্বর্ণ বা রুপা—যেটিই হোক না কেন, একই ধরনের গহনা ১২টির বেশি আনা যাবে না। এ ছাড়া নতুন বিধিমালার আওতায় তোলাপ্রতি ৫ হাজার টাকা শুল্ক দিয়ে একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি সোনার বার আনতে পারবেন।

কীভাবে আনবেন

বাংলাদেশে পৌঁছানোর পর যাত্রীদের একটি ফরম পূরণ করতে হয়—ব্যাগেজ ঘোষণা ফরম। এই ফরমে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, জাতীয়তা এবং কোন দেশ থেকে এসেছেন—এ ধরনের তথ্য উল্লেখ করতে হয়। পাশাপাশি শুল্কযোগ্য কোনো পণ্য থাকলে তার বিবরণও দিতে হয়।

তবে যদি কারও সঙ্গে ১০০ গ্রাম স্বর্ণালংকার বা ২০০ গ্রাম রুপার অলংকারের কম থাকে, তাহলে এই ফরম পূরণের প্রয়োজন নেই। কিন্তু নির্ধারিত সীমার বেশি হলে অতিরিক্ত অংশের জন্য শুল্ক দিতে হবে। ব্যাগেজ রুলস অনুযায়ী যেসব পণ্যের ওপর শুল্ক প্রযোজ্য নয়, সেসব পণ্য নিয়ে যাত্রীরা গ্রিন চ্যানেল দিয়ে সরাসরি বিমানবন্দর ত্যাগ করতে পারবেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, হতাহত আরও বাড়তে পারে

1

ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল

2

টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১০ জন উদ্

3

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

4

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

5

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ফাওয়াদ-মাহিরার ‘নীলোফর’

6

‘সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই’

7

ড. ইউনূসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেয়া হচ্ছে: রিজভী

8

আমির-অরিজিৎ গভীর রাতে কলেজে প্রবেশ করায় বিতর্ক

9

আইসিসি ইভেন্টে রান না পাওয়া নিয়ে যা বললেন তামিম

10

মুশফিকের ৯৯তম ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

11

গাজা শাসনে যুক্তরাষ্ট্র-রাশিয়া মুখোমুখি

12

হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দ

13

মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

14

টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে, এই কোটায় মন্ত্রী হচ্ছেন তিনজন

15

রমজানে একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালনের রেকর্ড

16

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

17

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

18

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর

19

ব্রাজিল দলে ফেরাই কি নেইমারের সত্যিকারের চ্যালেঞ্জ?

20