Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন (৪০) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন পাহাড়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের গ্রামপুলিশ কাজল বেগমের স্বামী। অপরদিকে অভিযুক্ত বিল্লাল মিয়া (৪৫) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের শান্তামুড়া গ্রামের আটলাবাড়ি মোহাম্মদ আলীর ছেলে। তিনি আউলিয়া বাজারের কনফেকশনারি ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল মিয়ার কনফেকশনারি দোকানের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেলে দেলোয়ারের অটোরিকশা ধাক্কা লাগে। বিষয়টি দেখতে পেয়ে বিল্লাল মিয়া তার দোকান থেকে এসে লাঠি দিয়ে দেলোয়ারের শরীরে এলোপাতাড়ি আঘাত করে। এতে দেলোয়ার গুরুতর আহত হলে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে নিশ্চিত করে বলেন, বাগবিতণ্ডার জেরে লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

1

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

2

ইসরাইলের সাথে আপাতত সরাসরি আলোচনা নয়: আল শারা

3

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

4

আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে সব দল

5

দুগ্ধজাত পণ্য সহ্য হয় না তামান্নার

6

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরাইল

7

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান

8

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

9

ওয়াসিম আকরামের রেকর্ড নিজের দখলে নিলেন স্টার্ক

10

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

11

গম্ভীরকে বরখাস্ত করার প্রশ্নে যা বললেন গাঙ্গুলি

12

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

13

আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত

14

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

15

সরকারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, পাকিস্তানকে সতর্ক করল তা

16

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের বার্তা

17

রসিংটনের বিকল্প হিসেবে মোহাম্মদ হারিসকে আনছে চট্টগ্রাম

18

স্কালোনি / ১০০০ গোল মেসির জন্য সময়ের ব্যাপার মাত্র, তার বিশ

19

ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান

20