Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

স্পোর্টস ডেস্ক : গত মঙ্গলবার তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন এই কমিটিতে বাংলাদেশ নারী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশনা ইমাম। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আজ নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

আজকের সভায় জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কোচ সারওয়ার ইমরান, নির্বাচক সালমা খাতুনসহ ক্রিকেটার নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, ফারজানা হক পিংকিরা উপস্থিত ছিলেন। বিসিবি অফিসে অনুষ্ঠিত হয় এই সভা।
 
 
 
সভায় নারী ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত থাকা এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে বলেন, 'ক্রিকেটারদের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ ছিল তার। মূলত এটা সৌজন্য সাক্ষাৎ এবং পরিচয় পর্ব। এ ছাড়া কর্মকর্তারা কে কোন বিভাগে কর্মরত সেটা নতুন চেয়ারম্যান জেনেছেন। সামনে শ্রীলঙ্কা সিরিজ সেটার খোঁজ-খবর নিয়েছেন। পরে ক্রিকেটারদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজ-খবর নিয়েছেন তিনি।'

এ দিকে চলতি মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা নারী দল। ওয়ানডে সিরিজ হবে বগুড়ায় আর সিলেটে আয়োজন করা হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর আগামী জুনের ২৫ তারিখ বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাবে নিগার সুলতানা জ্যোতির দল। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব এশিয়া কাপের ফাইনালসহ খেলার সূচি

1

ধানের শীষ জয়ী হলে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে: মির্জা ফখরুল

2

শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল

3

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরি

4

পাকিস্তানি সেনাদের অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নি

5

অবস্থা ‌অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া

6

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনাসহ ৩ জন

7

জামায়াত আমিরের ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান, যা জান

8

জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করল চীন

9

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

10

বিচ্ছেদের ৯ বছর পর মুক্তি পাচ্ছে নিলয়-শখের ‘কিডন্যাপ’

11

নতুন বছরের প্রথম ২৪ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

12

ইরানে সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স

13

পার্টিতে বিনয়ী আরিয়ানকে দেখে অভিভূত তৃণা সাহা

14

নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ

15

ইসরাইলের শীর্ষ মন্ত্রী রন ডারমারের পদত্যাগ

16

ভোটের মাঠে অতন্ত্র প্রহরী সশস্ত্র বাহিনী

17

নিজেই নিজেকে ‘মেডেল অব অনার’ দেওয়ার কথা ভেবেছিলেন ট্রাম্প!

18

হেমার জন্য ভীষণ খারাপ লাগছে: মমতাজ

19

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

20