Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০০ টাকায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট, কিনবেন যে উপায়ে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজের টিকিট বিক্রি শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। মিরপুর ও চট্টগ্রাম দুটি ভেন্যুতেই সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। সব টিকিট অনলাইনে পাওয়া যাবে। দর্শকদের gobcbticket.com.bd ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে হবে। বিক্রি শুরু হবে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে।

মিরপুরে ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকা। শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডসহ ক্লাব হাউস আসন পাওয়া যাবে ৬০০ টাকায়। ইন্টারন্যাশনাল গ্যালারি ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের দাম ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড আপার ও লোয়ারের টিকিট পাওয়া যাবে ২৫০০ টাকায়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা। শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়ন এন্ডের টিকিট ২৫০০ টাকা।

সিরিজের সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছে। প্রথম দুটি ওয়ানডে মিরপুরে ১৭ ও ২০ এপ্রিল। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে ২৩ এপ্রিল। প্রথম দুটি টি-টোয়েন্টি চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল। আর শেষ টি-টোয়েন্টি মিরপুরে ২ মে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

1

ভারত–ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত, কেন চুক্তিটি গুরুত্বপূর্ণ?

2

সবজির বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছ ও মাংসের দাম

3

কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে বদলি

4

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

5

‘ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দক্ষিণ আফ্রিকা’

6

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

7

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

8

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি

9

হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

10

পিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানলেন আজহার আলী

11

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

12

ইউক্রেনের আরও দুই অঞ্চল দখলের দাবি রাশিয়ার

13

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

14

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

15

কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাল

16

আজকের স্বর্ণের দাম: ২৮ জানুয়ারি ২০২৬

17

পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক, খেসারত দিতে হলো মোস্তাফিজে

18

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

19

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

20