Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

দশম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নিতীশ

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার ভারতের বিহার রাজ্যে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নিতীশ কুমার। মুখ্যমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নয় বার এই দায়িত্ব পালন করেছেন তিনি। সেক্ষেত্রে দশম বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৭৫ বছর বয়সী এই পোড়খাওয়া রাজনীতিবিদ। 

মুখ্যমন্ত্রীর সাথেই আরো একাধিক মন্ত্রী এদিন শপথ গ্রহণ করবেন। পাটনার গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রী সভার একাধিক সদস্য এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।  

তার আগে বুধবার পাটনা বিধানসভায় জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর বিধায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে  এনডিএ জোটের বিধান পরিষদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত করা হয় জোটের শরিক দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ) প্রধান নীতিশ কুমারকে। এরপর রাজভবনে গিয়ে বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র তুলে দেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের হাতে। পাশাপাশি নতুন সরকার গঠনের দাবি পেশ করেন। 

বিজেপি সূত্রে খবর, এবারও উপমুখ্যমন্ত্রী হিসেবে দুজন শপথ নিতে পারেন। এরা হলেন সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। এদিন বিকালে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিকে বৃহস্পতিবারের হাই  প্রোফাইল শপথ গ্রহণ অনুষ্ঠানেকে কেন্দ্র করে  সাজো সাজো রব গান্ধী ময়দান। গান্ধী ময়দান চত্বর এবং পাটনায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আড়াই হাজারের বেশি নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের চলাফেরার উপরে বিধিনিষেধ জারি করা হয়েছে। 

উল্লেখ্য সম্প্রতি বিহার রাজ্য বিধানসভার যে নির্বাচন হয়, তাতে ২৪৩ আসনের মধ্যে ২০২ আসনে জয় পায় এনডিএ জোট। এরমধ্যে জোটের শরিফ দল হিসেবে বিজেপি ৮৯ আসন, জেডিইউ ৮৫ আসনে জয় লাভ করে। অন্যদিকে বিরোধী জোট মহাগঠবন্ধন ৩৫ আসনে জয় পায়।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি লেবেলে ইউরোপে ঢুকছে ইসরাইলি খেজুর!

1

পিছিয়ে পড়া আল নাসরকে জিতিয়ে রোনালদোর নতুন উদ্‌যাপন

2

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

3

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

4

চলতি মাসে হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক

5

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

6

এপ্রিলে গাজায় ১ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

7

বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স, সোবহানার রেকর্ড

8

হেমার জন্য ভীষণ খারাপ লাগছে: মমতাজ

9

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

10

পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত

11

উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি

12

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে লঙ্কান প্রধানমন্ত্রীর ফোন

13

সংবিধানে পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুন

14

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

15

গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে কী বলছে রাশিয়া?

16

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

17

খামেনির মৃত্যুর পরও টিকে আছে ইরানের শাসনব্যবস্থা, কিন্তু কয়দ

18

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের জন্য জরুরি নির্দ

19

বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খান

20