Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

টানা পাঁচ ফ্লপের পর শ্রীলীলার ক্যারিয়ার সঙ্কটে

বিনোদন ডেস্ক : তেলেগু তারকা শ্রীলীলার জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। রবি তেজার বিপরীতে তার সর্বশেষ ছবি মাস জাতারা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, যা হয়ে দাঁড়াল তার পঞ্চম টানা ব্যর্থ ছবি। দুর্বল গল্প, পুরোনো ধাঁচের উপস্থাপনা আর সীমিত পরিসরের চরিত্র—সব মিলিয়ে দর্শক ও সমালোচকদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

এর আগেও স্কান্দা, এক্সট্রা অর্ডিনারি ম্যান, রবিনহুড এবং জুনিয়র—এই চারটি ছবিতেই বাণিজ্যিক ব্যর্থতা দেখেছেন শ্রীলিলা। ফলে মাস জাতারার বিপর্যয় তার বক্স অফিসে অবস্থান আরও দুর্বল করেছে। অনলাইনে ভক্তদের ক্ষোভ স্পষ্ট—অনেকে বলছেন, তাকে গ্ল্যামার নির্ভর চরিত্র ছাড়তে হবে, এখন সময় গল্পনির্ভর, শক্তিশালী চরিত্র বেছে নেওয়ার।
 
 
তবে হতাশ না হয়ে শ্রীলিলা আশার আলো দেখছেন আগামীর কাজগুলোতে। তিনি শেষ করেছেন পাওয়ান কল্যাণের সঙ্গে উস্তাদ ভাগাত সিং এবং শিবকার্তিকেয়ানের সঙ্গে পরাশক্তি ছবির শুটিং, দুটি ছবিই মুক্তি পাবে ২০২৬ সালের সংক্ৰান্তিতে। এছাড়া ২০২৬ সালেই বলিউডে কার্তিক আরিয়ানের বিপরীতে বড় পর্দায় অভিষেক ঘটাতে চলেছেন তিনি।

তেলেগু ইন্ডাস্ট্রিতে আপাতত নতুন কোনো প্রকল্প ঘোষণা না থাকলেও, এই বলিউড যাত্রাই হতে পারে শ্রীলীলার পুনরুত্থানের মোড় ঘোরানো অধ্যায়। এখন দেখার বিষয়—তার পরবর্তী সিদ্ধান্তগুলো তাকে ফের আলোচনায় ফেরাতে পারে কি না।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

1

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

2

মিরকাদিমে ইলিশের ঝিলিক, দামও চড়া

3

রবীন্দ্রনাথের যে কবিতা প্রিয় অড্রে হেপবার্নের

4

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ন

5

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরিফ

6

জন্মসূত্রে নাগরিকত্ব চালু হয় দাসদের সন্তানের জন্য, ধনীদের নয়

7

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

8

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬

9

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন

10

নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কী?

11

দিল্লির ঘটনায় স্থগিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার প্রচ

12

মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭

13

ইরানে গ্রেফতার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু

14

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে উদ্বেগ জানালেন গুতেরে

15

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নুরুল হক, সম্পাদ

16

বিশ্বব্যাংক আরও ১৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে

17

১ লাখেরও বেশি অভিবাসীকে ইইউ ছাড়ার নোটিশ

18

‘ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ’

19

মেসি-রোনালদোকে নিয়ে যে প্রশ্ন মদরিচের ভালো লাগে না

20