Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের এক মাস পূর্ণ হতেই বিশেষ বার্তা রাশমিকা-বিজয়ের

বিনোদন ডেস্ক : রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা দম্পতির দাম্পত্য জীবনের এক মাস পূর্ণ হলো বৃহস্পতিবার। এ উপলক্ষে ভক্তদের সঙ্গে নিজেদের বিয়ের কিছু আবেগঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন তারা। নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একাধিক ছবি প্রকাশ করেন এই তারকা জুটি। ছবিগুলোর সঙ্গে রাশমিকা লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে এরই মধ্যে এক মাস হয়ে গেল।

বিয়ে করাটা একটা স্বপ্ন ছিল, আর এখন এক মাস হয়ে গেল। কিন্তু এই নারীদের সাহায্যেই সব কিছু সম্ভব হয়েছে। আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’নিজের এই বার্তায় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ঐশ্বরিয়া কোল্লা, প্রিয়া মাসান্টি ও অর্পিতাকে।

রাশমিকার কথায়, ‘এই দিনগুলো তোমার, শুধু উপভোগ করো আর মজা করো। আমরা ঠিক তাই করেছি। তোমরা সবাই না থাকলে এই বিয়েটা এতটা চমৎকার হতো না।’ অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডাও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আলাদা এক পোস্টে।
তিনি লিখেছেন, ‘এক মাস হয়ে গেল। আমাদের সবার জীবনেই বড় মুহূর্ত আসে, এবং আমরা সবাই কোনও না কোনও সময়ে সেই পর্যায়ে পৌঁছাব। এখন যেহেতু রুশি এবং আমি কাজে ফিরতে চলেছি, আমি সেই নারীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যাঁরা আমাদের জীবনকে এত সুন্দর করে তুলেছেন।’ একই সঙ্গে তিনিও অর্পিতা, ঐশ্বরিয়া ও প্রিয়াকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুর-এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি। বিয়ের আগে উভয় পরিবারের উপস্থিতিতে আয়োজন করা হয় একাধিক প্রাক-বিবাহ অনুষ্ঠান। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করেন রাশমিকা ও বিজয়। দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর বিয়ের ঘোষণা দেন তারা। বিয়ের জন্য বিশেষ ট্যাগলাইনও নির্ধারণ করেছিলেন ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’।
অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন এই জুটি। শিগগিরই তাদের একসঙ্গে দেখা যাবে ‘রণবল্লী’ সিনেমায়, যা পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যায়ন। ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া, রাশমিকাকে দেখা যাবে ‘ককটেল ২’-এ, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শহীদ কাপুর ও কৃতি স্যানন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

1

ড. ইউনূসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেয়া হচ্ছে: রিজভী

2

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্

3

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

4

আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু

5

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

6

৭ দিনের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দে

7

হারলেও পঞ্চম দিনে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিলো আয়ারল

8

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

9

আল ইত্তিহাদ ছাড়ার গুঞ্জন বেনজেমার!

10

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

11

ভারতে ট্রলারসহ ১৫ বাংলাদেশি জেলে আটক

12

আমেরিকার রোজা যেন সত্যি বিষাদে মোড়ানো, কেন বললেন জায়েদ

13

স্কটল্যান্ডই বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প?

14

রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী টুকু

15

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

16

রোনালদো থেকে সানিয়া মির্জা: দুবাইয়ে কার কত সম্পত্তি

17

এই যুদ্ধের ওপরই নির্ভর করছে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক

18

দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত

19

দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনী

20