Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামনবমীতে বড় ঘোষণা রণবীরের ‘রামায়ণ’ নিয়ে

বিনোদন ডেস্ক : ‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত রণবীর কপূর। দর্শক অপেক্ষা করে রয়েছেন তাঁকে রামের বেশে বড়পর্দায় দেখার জন্য। সেই অপেক্ষা কিছুটা কমিয়ে দিলেন ছবির প্রযোজক নমিত মলহোত্র। রামনবমীর দিনেই ছবি নিয়ে বড় ঘোষণা করলেন তিনি।

আগামী ২ এপ্রিল হনুমান জয়ন্তী। সেই দিনেই রাম রূপে রণবীরকে দেখার অধীর অপেক্ষা শেষ হবে দর্শকের। নমিত জানিয়েছেন, ওই দিনেই প্রকাশ্যে আসতে চলেছে রণবীরের ‘লুক’। প্রযোজক ঘোষণা করেছেন, “শুভ রামনবমী। এই গল্প আমাদের সকলের।

আমরা এই ছবি নিয়ে যা যা পদক্ষেপ করেছি, অত্যন্ত দায়িত্ব সহকারে এবং ভক্তি নিয়ে করেছি।” রামায়ণকে পর্দায় তুলে ধরতে যাতে কোনও খামতি না থাকে, সেই সব দিকে নজর রেখেছেন বলেও জানান নমিত।
তিনি আরও বলেছেন, “আগামী ২ এপ্রিল, পবিত্র হনুমান জয়ন্তীতে রাম-এর ঝলক আমরা প্রকাশ্যে আনব।” এই ঘোষণার পরেই ভক্তেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এক ভক্তের কথায়, “রণবীর, আপনাকে রামের বেশে দেখার জন্য আর অপেক্ষা করে থাকতে পারছি না।” তবে কিছু দিন আগে শুটিং সেট থেকে রণবীরের একটি ছবি ফাঁস হয়ে যায়। রামের বেশ নিয়ে সমালোচনাও হয়েছিল তখন।

সেই ছবিতে দেখা গিয়েছিল, রণবীরের উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ ঢাকা একটি কালো কাপড়ে, নিম্নাঙ্গে গেরুয়া ধুতি। মাথায় লম্বা কোঁকড়া চুলের পরচুলা। এই পরচুলার জন্যই বিতর্ক হয়েছিল।

নেটাগরিকের প্রশ্ন ছিল, “ছবি তৈরি হচ্ছে ৪০০০ কোটি টাকায়। এর চেয়ে ভাল পরচুলা কি রণবীরকে পরানো গেল না? এই পরচুলা মোটেই রামসুলভ নয়।”উল্লেখ্য, ছবির পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী শেহবাজের তদন্তের নির্দেশ / খেলতে গিয়ে রান্না ক

1

অস্ট্রেলিয়ায় ২৬০০ বছরের মিশরীয় বিড়ালের মূর্তি চুরি, নাটকীয়ভা

2

মির্জা ফখরুলের আসনে আসছেন তারেক রহমান

3

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট

4

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

5

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

6

‘নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছেন’

7

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সময় সূচি চূড়ান্ত

8

শ্বশুরবাড়িতে মোহনীয় লুকে মুগ্ধতা ছড়ালেন মধুমিতা

9

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

10

শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

11

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশ

12

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

13

আজকের মুদ্রার রেট: ২৪ নভেম্বর ২০২৫

14

রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

15

ঢাকা-১৯ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ডা: সালাউদ্দিন বাবু

16

বিমানমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষ

17

মেসির গোলের পরও ২০২৪ এর পুনরাবৃত্তির শঙ্কায় মিয়ামি-শিবির

18

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

19

মামলার বাদীকে আজ জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী

20