Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ধুরন্ধর ২’ মুক্তির পর নতুন করে আলোচনায় প্রয়াত বিধায়ক-সাংসদ!

বিনোদন ডেস্ক : ভারতের সাম্প্রতিক আলোচিত ছবি ‘ধুরন্ধর ২’মুক্তির পর শুধু বক্স অফিস নয়, আলোচনার কেন্দ্রেও উঠে এসেছে ছবির একটি চরিত্র। দর্শকদের একাংশের দাবি, ছবিতে দেখানো আতীফ আহমদ নামের চরিত্রটি বাস্তবে উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার-রাজনীতিক আতিক আহমেদ এর আদলে নির্মিত। আর সেই সূত্র ধরেই নতুন করে সামনে আসছে তাঁর জীবনের বিতর্ক, অপরাধজগৎ এবং রাজনৈতিক উত্থানের দীর্ঘ ইতিহাস।

ছবিতে আতীফ নামে যে চরিত্রকে দেখানো হয়েছে, তাকে সীমান্তপারের জঙ্গি যোগাযোগ, জাল নোট চক্র এবং অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত এক প্রভাবশালী অপরাধনেতা হিসেবে তুলে ধরা হয়েছে। চরিত্রটির চেহারা, পোশাক, কথাবার্তা সবকিছুতেই অতীক আহমদের ছায়া খুঁজে পেয়েছেন অনেকে। যদিও নির্মাতারা সরাসরি কোনও নাম উচ্চারণ করেননি, তবু সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক এ কি কেবল অনুপ্রেরণা, নাকি বাস্তব চরিত্রের নাম বদলে উপস্থাপন?
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উপকণ্ঠে এক দরিদ্র পরিবারে জন্ম আতীকের। টাঙা চালিয়ে সংসার চালাতেন তাঁর বাবা। অল্প বয়সেই অভাবকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। সেই অভাব কাটানোর আকাঙ্ক্ষা থেকেই কিশোর বয়সে অপরাধের পথে পা রাখা। মাত্র সতেরো বছর বয়সে প্রথম খুনের মামলায় নাম ওঠে পুলিশের নথিতে। এরপর অপহরণ, চাঁদাবাজি, হামলা, খুন ক্রমে একের পর এক অভিযোগে জড়িয়ে পড়েন তিনি।

অপরাধজগতের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিসরেও নিজের অবস্থান তৈরি করেন অতীক। নির্দল প্রার্থী হিসেবে প্রথমে বিধায়ক, পরে একাধিকবার নির্বাচিত প্রতিনিধি, তারপর লোকসভার সদস্য ধীরে ধীরে উত্তরপ্রদেশের রাজনীতিতে শক্তিশালী নাম হয়ে ওঠেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলে থেকেও নিজের প্রভাব ধরে রেখেছিলেন দীর্ঘ সময়।

তাঁর বিরুদ্ধে শতাধিক মামলার অভিযোগ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সাবেক কর্মকর্তা দাবি করেছেন, জেলে থাকলেও তাঁর নেটওয়ার্ক সক্রিয় ছিল। সীমান্তপারের অস্ত্রচক্র, জঙ্গি যোগাযোগ এবং বড় অপরাধচক্র পরিচালনার অভিযোগও বহুবার উঠেছে, যদিও সব অভিযোগ আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।

২০২৩ সালে আদালতের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতিতেই ভাইসহ গুলিতে নিহত হন আতীক। সেই হত্যাকাণ্ড গোটা ভারতে তীব্র আলোড়ন তোলে। তার কিছুদিন আগেই পুলিশের অভিযানে নিহত হয় তাঁর ছেলে। পরিবার, রাজনীতি, অপরাধ সব মিলিয়ে তাঁর জীবন ছিল এক অন্ধকার ও নাটকীয় অধ্যায়।

মৃত্যুর পর তাঁর সম্পদের পরিমাণ নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়। প্রশাসনের দাবি, তাঁর নামে এবং নিয়ন্ত্রণে থাকা বিপুল সম্পদের মূল্য এক হাজার কোটিরও বেশি। বহু স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এখন নতুন ছবির প্রেক্ষাপটে আবারও ফিরে এসেছে সেই নাম। একদিকে কেউ বলছেন, বাস্তবের কঠিন সত্যকে পর্দায় আনা হয়েছে।

 অন্যদিকে পরিবারের অভিযোগ, প্রমাণ ছাড়া গুরুতর অভিযোগকে নাটকীয়ভাবে ব্যবহার করা হয়েছে। ফলে চলচ্চিত্রের আলোচনার বাইরে গিয়ে আবারও জনমনে আলোচনায় অতীক আহমদের বহুমাত্রিক ও বিতর্কিত জীবন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের

1

নাহিদ রানার প্রশংসায় যা বললেন আইরিশ অধিনায়ক

2

বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

3

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শ

4

বছরের প্রথম ১৯ দিনেই এলো ২১২ কোটি ডলার রেমিট্যান্স

5

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল ব

6

আজকের মুদ্রার রেট: ২০ নভেম্বর ২০২৫

7

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

8

যে ৬ আসনে এনসিপির প্রার্থীরা বিজয়ী

9

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

10

বিয়ে নিয়ে রহস্যময় ইঙ্গিত দিলেন হানিয়া আমির

11

নেইমারকে কেনা মানে এখন শুধু জার্সি বিক্রির নিশ্চয়তা: ইংল্যান

12

দিনাজপুরে সড়ক বিভাগের অভিযান ৫০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ

13

বিএনপির আরেক নেতা সুখবর পেলেন

14

১২ নির্দেশনা মেনে সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে

15

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ‘নির্বাচনি ক্যাম্প’ স্থাপন নিষিদ

16

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

17

গোল্ডেন গ্লোবে সেরা পুরস্কার ‘অ্যাডোলেসেন্স’খ্যাত অভিনেতা ওয়

18

ইরানজুড়ে বিক্ষোভের আগুন

19

প্রথম ইনিংসে ৪৫০ রান দিয়ে ভারত কি আগে টেস্ট জিতেছে?

20