Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

আপনার ফোন বৈধভাবে নিবন্ধিত কি না জানবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশে বর্তমানে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তাই এই তারিখের আগে নেটওয়ার্কে ব্যবহৃত হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই।

তবে ব্যবহারকারীরা চাইলে খুব সহজেই জানতে পারবেন তাদের ফোনের বর্তমান নিবন্ধন অবস্থা। এজন্য কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। শুধু কয়েকটি ধাপ অনুসরণ করলেই হবে।

কয়েক ধাপে যেভাবে যাচাই প্রক্রিয়া

ধাপ–১ : মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ–২ : প্রদর্শিত বক্সে ফোনের ১৫-সংখ্যার IMEI নম্বর লিখে পাঠান।

ধাপ–৩ : অল্প সময়ের মধ্যেই ফিরতি এসএমএসের মাধ্যমে হ্যান্ডসেটটির হালনাগাদ নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে।

বিটিআরসি জানিয়েছে, যারা চাইলে এই সেবাটি neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সিটিজেন পোর্টালে লগইন করে বা মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও নিতে পারবেন।

১৬ ডিসেম্বরের পর নতুন ফোনের জন্য আলাদা নিয়ম

১৬ ডিসেম্বরের পর যে কোনো মাধ্যম থেকে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মোবাইল হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা যাচাই করতে হবে। একইসঙ্গে নতুন কেনা হ্যান্ডসেটের রশিদও সংরক্ষণ করবেন। মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

তবে এক্ষেত্রেও কয়েকটি ধাপে বৈধতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ধাপ-১ : মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন। উদাহরণ স্বরূপ : KYD 123456789012345।

ধাপ-২ : IMEI নম্বরটি লিখার পর ১৬০০২ নম্বরে প্রেরণ করুন।

ধাপ-৩ : ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষস্থানে আর্সেনাল, ইউনাইটেডের হোঁচট

1

ঘোড়ার গোশত খাওয়া যাবে, কী বলে ইসলাম?

2

চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তর

3

মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশ

4

এমবাপের জোড়া গোল, ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপুটে জয় রিয়ালের

5

কেমন হবে ঢাকা-দিল্লি সম্পর্কের পুনর্গঠন

6

ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটি আবেদন

7

যারা বাংলাদেশ চায়নি তারা শাসনভার চায়: মির্জা আব্বাস

8

কুষ্টিয়ার দৌলতপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

9

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

10

হারলেও পঞ্চম দিনে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিলো আয়ারল

11

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প

12

কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস

13

বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

14

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার

15

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

16

তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন

17

ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ কি বদলে দেবে বৈশ্বিক রাজনীতি?

18

‘বাবা হারানোর শোকে ভুগছেন সালমান’

19

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

20