Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি ও মার্কিন সূত্রের বরাতে রোববার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলার পর ইসরাইলের ‘ঝুঁকি গ্রহণের মানসিকতা’ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রায় ছয় সপ্তাহ আগেও ইসরাইল একই ধরনের ক্ষেপণাস্ত্র তৎপরতা দেখে সতর্কবার্তা দিয়েছিল, যদিও তখন কোনো হামলা হয়নি।

 
ইসরাইলি একটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, ‘ইরানের আক্রমণের শঙ্কা ৫০ শতাংশেরও কম। কিন্তু কেউই ঝুঁকি নিতে এবং বলতে রাজি নয় যে এটি কেবল একটি মহড়া।’তবে এক মার্কিন সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এখনো এমন কোনো প্রমাণ পায়নি, যা থেকে ইরানের আসন্ন হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়।
 
প্রতিবেদন অনুসারে, দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার সবচেয়ে বড় ঝুঁকি আসতে পারে ভুল হিসাব থেকে। যেখানে এক পক্ষ মনে করতে পারে অন্য পক্ষ হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সে কারণে আগাম পদক্ষেপ নিতে পারে। 
 
অ্যাক্সিওসের প্রতিবেদনে দাবি করা হয়, জুন মাসের যুদ্ধে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় ৫০ শতাংশ হারিয়েছে। বর্তমানে তাদের কাছে আনুমানিক ১,৫০০ ক্ষেপণাস্ত্র ও ২০০টি লঞ্চার রয়েছে। যদিও তেহরান উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।
 
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মোসাদ ও ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সামরিক গোয়েন্দা শাখা মনে করে না যে ইরানের পুনরায় অস্ত্র মজুতের বর্তমান গতি তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের প্রয়োজন তৈরি করছে। তবে কয়েক মাসের মধ্যে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাদের।
 
অ্যাক্সিওস জানায়, আইডিএফ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাডলি কুপারের সঙ্গে ফোনে কথা বলেন এবং ইরানের সামরিক মহড়া নিয়ে উদ্বেগ জানান। রোববার তারা তেল আবিবে সাক্ষাৎ করেন, যেখানে প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিয়ে দুই দেশের সেনাবাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর জোর দেন জামির।
 
আইডিএফ এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সেন্টকমও অ্যাক্সিওসের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
 
সূত্র: অ্যাক্সিওস, টাইমস অব ইসরাইল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আম জনতার দলের দাবি-আপত্তি নিয়ে দ্বিমুখী আচরণে ইসি

1

ভাঙলেন নীরবতা, অনুতপ্ত মার্কিন সুপারমডেল কেন্ডাল জেনার

2

শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

3

‘গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরাইল’

4

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

5

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানল সিরিয়া

6

‘ইলিশ রক্ষাও বৈশ্বিক আন্দোলনের অংশ হওয়া উচিত’

7

দুই দিনের সফরে মালয়েশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম

8

পাকিস্তানের হামলায় ২৭৪ আফগান সেনা নিহত, ৭৩ চৌকি ধ্বংসের দাবি

9

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

10

বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের

11

'ধুরন্ধর'-এর প্রশংসায় পরিচালক সন্দীপ রেড্ডি

12

জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করল চীন

13

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

14

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

15

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

16

প্রতারক চক্র নিয়ে সতর্ক করল এনবিআর

17

জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

18

এক লাখ রুপির স্কুটারকে ২১ লাখ জরিমানা!

19

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

20