Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরোধী নেতা রেজা শাহ পাহলভি খুবই ভদ্র মানুষ মনে হয়, তবে তিনি আদৌ ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে পারবেন কি না—তা নিয়ে আমি নিশ্চিত না। বুধবার (১৪ জানুয়ারি) ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের ধর্মীয় শাসনব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় অচলাবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেন এবং ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে নিয়ে বিচার বিভাগের তদন্তে রিপাবলিকানদের সমালোচনা উড়িয়ে দেন।

ইরানে চলমান বিক্ষোভে সহিংস দমন-পীড়নের ঘটনায় হাজারো মানুষের মৃত্যুর খবরের প্রেক্ষাপটে ট্রাম্প আগেও আন্দোলনকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তবে বুধবার তিনি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভিকে পূর্ণ সমর্থন দিতে অনিচ্ছা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, তিনি খুব ভালো মানুষ মনে হয়, কিন্তু নিজের দেশে তিনি কীভাবে গ্রহণযোগ্য হবেন, তা আমি জানি না। আর আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি।

তিনি আরো যোগ করেন, আমি জানি না তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কি না।তবে যদি নেয়, তাহলে সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে। এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা তার নেই। এবার তার মন্তব্যে আরো স্পষ্টভাবে পাহলভির নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে এলো।

যুক্তরাষ্ট্রপ্রবাসী ৬৫ বছর বয়সি রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগেই ইরান ছাড়েন। সাম্প্রতিক বিক্ষোভে তিনি একটি পরিচিত কণ্ঠস্বর হলেও ইরানের বিরোধী শক্তিগুলো নানা মতাদর্শে বিভক্ত। রাজতন্ত্রপন্থিরা পাহলভিকে সমর্থন রলেও দেশটির ভেতরে বিরোধীদের সংগঠিত উপস্থিতি সীমিত।

ট্রাম্প বলেন, বিক্ষোভের চাপে তেহরানের সরকার পতনের সম্ভাবনা রয়েছে, তবে বাস্তবতা হলো—যেকোনো সরকারই ভেঙে পড়তে পারে। তবে পতন হোক বা না হোক, সময়টা খুবই গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ

1

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরা

2

নওগাঁয় হাদি হত্যার বিচার দাবিতে কফিন নিয়ে এসপি বাসভবন ঘেরাও

3

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

4

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

5

আজকের মুদ্রার রেট: ২৪ নভেম্বর ২০২৫

6

আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খস

7

বিশ্বকাপ জিতে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে ভারত নারী দল

8

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

9

বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার

10

কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস

11

গুঞ্জনের মাঝেই জন্মদিনে আরশকে ‘ভালোবাসা’ জানালেন সুনেরাহ

12

২০২৫ সালের বিশ্বের সেরা শহর লন্ডন

13

সরকার জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে ছাড় দেবে না জামায়া

14

নারীরা নামাজের জন্য মসজিদে যেতে পারবে?

15

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

16

ইসলামি বিপ্লব বার্ষিকীতে জাতীয় ঐক্যের ডাক ইরানের প্রেসিডেন্ট

17

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

18

ইসরাইলের শীর্ষ মন্ত্রী রন ডারমারের পদত্যাগ

19

ঘূর্ণিঝড় নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

20