Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

এক রাতে ইউক্রেনের ৯৮ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ‍ এক রাতের মধ্যে ইউক্রেনের ৯৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনীয় এসব হামলায় হতাহতের কোনও তথ্য উল্লেখ্য করেনি রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে লিখেছে, “৩১ অক্টোবর মস্কো সময় রাত ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৭টা পর্যন্ত কিয়েভের ৯৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।”

প্রতিবেদনে বলা হয়, রুশ সামরিক বাহিনী ৪৫টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে। সামারা অঞ্চলে আরও ১২টি এবং রাজধানী লক্ষ্য করে ছোড়া মস্কো অঞ্চলে ১১টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া ভোরোনেজ এবং রোস্তভ অঞ্চলে রুশ বিমান প্রতিরক্ষা ১০টি করে ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনীয় হামলার শিকার অন্যান্য অঞ্চলগুলোর মধ্যে রয়েছে তুলা, লিপেটস্ক, রিয়াজান, কুরস্ক এবং কালুগা। এসব অঞ্চলে অল্প সংখ্যক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকে রাশিয়া বিশেষ করে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক লক্ষ্য করে প্রায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

পাল্টা পদক্ষেপ হিসেবে, ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালাপনি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সূত্র: রয়টার্স, তাস


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পা

1

ল্যুভরে দুর্ধর্ষ চুরি: আরও দুইজন গ্রেফতার

2

ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা

3

পেঁয়াজের কেজিপ্রতি দাম ছাড়াল ১০০ টাকা

4

মুশফিকুর রহিমের রহস্যময় স্ট্যাটাস

5

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, ছুঁলো ৫২০০ ডলারের মাই

6

রাতভর হামলা: কিয়েভসহ আট অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়, তাপ-পানি সরব

7

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

8

ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

9

পার্থের বক্তব্যের কড়া জবাব দিলেন হাসনাত

10

এক হারে শেষ সব স্বপ্ন পাকিস্তানের

11

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

12

বিশাল ব্যবধানে এগিয়ে সালাহউদ্দিন

13

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

14

বিশ্বকাপ ফুটবলের সূচি চূড়ান্ত

15

সারাদেশে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

16

অরিজিতের গান আমার ‘প্লে লিস্ট’-এ সবার প্রথমে থাকে: বিরাট

17

তুমুল সমালোচনার মুখে পাকিস্তান ছেড়েছেন টিকটকার সামিয়া হিজাব

18

টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো

19

এই যুদ্ধের ওপরই নির্ভর করছে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক

20