Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে—এমন অভিযোগে জাতিসংঘ দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও একই অভিযোগে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। সেটি থেকে মুক্তি পেতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক নৈশভোজ শেষে ট্রাম্প বলেন, ‘আমি বিষয়টি শোনার জন্য উন্মুক্ত। দেখা যাক কি হয়। তবে আলোচনা করতে রাজি আছি।’পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়। যদিও ইরান পাল্টা দাবি করে আসছে। মধ্যপ্রাচের দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে সরে আসে। তখন কঠোর নিষেধাজ্ঞা শোনে ইরান। এরমাঝে এ বছরের জুনে ইরানের ওপর নজিরবিহীন বোমা হামলা চালায় ইসরাইল। পরে যা যুদ্ধের রূপ নেয়। এতে যুক্তরাষ্ট্রও সাময়িকভাবে অংশ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

ট্রাম্পের দাবি ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো অজানা। ট্রাম্প বলেন, একসময় ইরান ‘মধ্যপ্রাচ্যের ত্রাস’ ছিল। কিন্তু এখন তাদের ‘পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা’ আর নেই।

অতীতে যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার একাধিক দফা আয়োজন করেছিল ওমান। উভয় পক্ষকেই পুনরায় আলোচনায় ফেরার আহ্বানও জানিয়েছে। আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তি করা, যাতে ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করবে এবং বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এবার সেই সম্ভাবনাকে আরেকটু বাড়িয়ে দিলেন ট্রাম্প।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভাবে গাছের পাতা খেয়েছি: সুচন্দা

1

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

2

রমজানে বদহজম ঠেকাতে কি খাওয়া উচিত?

3

ক্রীড়াঙ্গনেও লেগেছে ভোট উৎসবের বাতাস

4

ঘাটতি বাড়ছে, তবুও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৫৪ হাজা

5

আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ

6

সালাহকে নিয়ে রুনির বিস্ফোরক প্রতিক্রিয়া

7

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

8

আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস

9

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্

10

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : তারেক রহমান

11

ইসরাইলের সাথে আপাতত সরাসরি আলোচনা নয়: আল শারা

12

হাদির মৃত্যুতে ইরান দূতাবাসের শোক প্রকাশ

13

দুই সেটের খেলায় দুটিতে হেরেও সেমিফাইনালে জোকোভিচ

14

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

15

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল

16

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কিনবে সরকার

17

আস্থার সংকটে মাস্কাট বৈঠক: সরাসরি আলাপেও গলল না ইরান-যুক্তরা

18

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

19

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

20