Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশেটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সতর্কবার্তায় তিনি বলেন, ইরানে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত। 

তিনি সতর্ক করে বলেন, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ায় দেশটিতে যেকোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি হলে কয়েক ঘণ্টার মধ্যে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আর সম্ভব নাও হতে পারে। টাস্ক বলেন, অনুগ্রহ করে অবিলম্বে ইরান ত্যাগ করুন এবং কোনো অবস্থাতেই দেশটিতে যাবেন না।

টাস্কের এই সতর্কতা এসেছে বুধবার প্রকাশিত মার্কিন গণমাধ্যম এক্সিওসেএর একটি প্রতিবেদনের পর। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা সাধারণ মার্কিনিদের ধারণার চেয়েও অনেক বেশি এবং কয়েক সপ্তাহব্যাপী একটি বিশাল হামলা খুব শিগগির শুরু হতে পারে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতটি গত মাসে ভেনেজুয়েলায় চালানো একদিনের অভিযানের চেয়ে বরং একটি যুদ্ধের মতো হওয়ার সম্ভাবনা বেশি। একই সূত্র এক্সিওসকে জানিয়েছে যে, এটি সম্ভবত একটি যৌথ মার্কিন-ইসরাইলি আক্রমণ হবে, যার পরিধি গত জুনের ১২ দিনের যুদ্ধের চেয়েও ব্যাপক হবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে, যেখানে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন। যদিও উভয় পক্ষই বলেছে যে আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে যে এখনও উল্লেখযোগ্য দূরত্ব রয়ে গেছে।

সূত্র: দ্য জেরুসালেম পোস্ট। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

1

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

2

শুধু মুসলমান বলেই ভয়াবহ পরিস্থিতির শিকার রোহিঙ্গারা

3

সেতু থেকে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

4

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?

5

টিভিতে আজকের খেলা

6

ইমরানের পরিবারকে নাকভির হুমকি, ইমরানের বোনদের অভিযোগ

7

সুদানে ‘অকল্পনীয় নৃশংসতার’ সতর্কবার্তা জাতিসংঘের

8

সারা দেশে বৃষ্টির আভাস

9

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

10

ঢাকায় ভূমিকম্পে বড় ধাক্কার ভয়, কী বলছেন বিশেষজ্ঞরা

11

রাহুল গান্ধীর এমপি পদ বাতিল চেয়ে বিজেপির আবেদন

12

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

13

স্বামী-স্ত্রীর সম্পর্কের গভীরতা নিয়ে ইসলাম কী বলে?

14

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস

15

রোজায় স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা দূর করল শিক্ষা মন্ত্রণালয়

16

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

17

রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান

18

ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন

19

আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না: জামায়াত আমির

20