Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাধ্যমিক পাশ বেকার যুবকদের ভাতা দেবে মমতা সরকার

আন্তর্জাতিক ডেস্ক : আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে, রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশ্রী’ প্রকল্পের আদলে নতুন আরেকটি প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার; যার নাম ‘বাংলার যুবসাথী’।

রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মাধ্যমিক পাশ করা ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় মাসে মাসে ১ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আগামী ২০২৬ সালের ১৫ আগস্ট থেকে এই প্রকল্প কার্যকর হবে। ২০২৬-২৭ অর্থ বছরে এই প্রকল্পের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট নথি অনুযায়ী, যারা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু চাকরি পাননি, তাদের জন্যই মূলত এই প্রকল্প। একজন যুবক সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা পাবেন। তবে এই সময়ের মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে তার ক্ষেত্রে প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে।প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার বা অন্য সংস্থার স্কলারশিপ যারা পাচ্ছেন, তারাও ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
 
বর্তমানে রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশ্রী’ নামে একটি প্রকল্প চালু আছে। সেই প্রকল্পে অষ্টম শ্রেণি উত্তীর্ণ এবং ১৮ বছর বয়স হলেই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা যায়। যুবশ্রী প্রকল্পে মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হয়; যা চাকরি পেলে বা বয়স ৪৫ পেরোলে বন্ধ হয়ে যায়।

আগামী মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার আগে এটিই বর্তমান রাজ্য সরকারের শেষ বাজেট। এই বাজেটে একাধিক সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতাও ৪ শতাংশ বাড়ানো হয়েছে।

এ ছাড়া, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পেও ভাতা বাড়ানো হয়েছে। আগে যারা মাসে ১ হাজার টাকা পেতেন, তারা এখন থেকে পাবেন ১,৫০০ টাকা। তফসিলি জাতি, জনজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের নারীদের ক্ষেত্রে ভাতা বাড়িয়ে ১,৭০০ টাকা করা হয়েছে; যা ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডারের বিষয়ে যা বললেন তৌহ

1

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন চমক

2

সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি:

3

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন: ৪৫ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে রুম

4

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

5

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

6

আলোচনা ফলপ্রসূ হয়েছে, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রা

7

মদন উপজেলায় হত্যা মামলার চার্জশীট দেয়নি

8

ঢাকা-৮ আসন: মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

9

আজকের স্বর্ণের দাম: ১ মার্চ ২০২৬

10

ইমরান খানকে নিয়ে নতুন তথ্য দিলেন তার বোন

11

ভারত–ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত, কেন চুক্তিটি গুরুত্বপূর্ণ?

12

প্রধান উপদেষ্টাকে শ্রীলংকা প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তা

13

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

14

নির্বাচন নিয়ে জামায়াত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে: মির্

15

১৬ নভেম্বর আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ

16

সংসদ সদস্য হয়েই মন্ত্রীসভায় ডাক পেলেন কায়সার কামাল

17

দশ টাকার জন্যও কারও কাছে যাব না: হাসনাত আব্দুল্লাহ

18

তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যে রাষ্ট্রদূত তলব ক

19

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প

20