Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ইরানি নাগরিকদের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ইরানি নাগরিকদের তৃতীয় একটি দল দেশে ফিরতে শুরু করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম সোমবার এ তথ্য জানিয়েছে। ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটেই এই প্রত্যাবর্তন ঘটছে।

তাসনিমের খবরে বলা হয়, গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রে চাপের মুখে থাকা এসব ইরানি নাগরিক কায়রো ও কুয়েত হয়ে দেশে ফিরছেন। সোমবার একটি ফ্লাইটে ১৪ জন ইরানি তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকিরা পর্যায়ক্রমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন। তবে এই দলে মোট কতজন রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

এই প্রত্যাবর্তন প্রক্রিয়া বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যতিক্রমধর্মী সমন্বয়ে হয়েছে বলে জানিয়েছে তাসনিম। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও এই পরিবহন ও যাতায়াত ব্যবস্থা সম্পন্ন করা হয়। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং দেশটির পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে তেহরানকে সতর্কবার্তা দেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত বছরের সেপ্টেম্বর মাসে জানান, প্রায় ৪০০ ইরানি নাগরিককে বহিষ্কারের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রথম দফায় কাতারের রাজধানী দোহা হয়ে ১২০ জন ইরানি তেহরানে ফেরেন। দ্বিতীয় দফায় গত ডিসেম্বরে আরও ৫৫ জন দেশে ফিরে যান।এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত এবং অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে এসব বহিষ্কার কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ইসলামী আন্দোলনের ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীত

1

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, জরিমানা গুনলেন নবি

2

পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাব অঞ্চল ঘোষণা করা ‘ডনরো

3

বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ

4

আজকের মুদ্রার রেট: ১১ জানুয়ারি ২০২৬

5

ইমরান খানের পক্ষে আওয়াজ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তিরা

6

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন

7

সৌদি আরবে গোপনে বেলি ড্যান্স শিখছেন নারীরা

8

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

9

পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

10

নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাস

11

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

12

যতক্ষণ বেঁচে থাকব, দেশবাসীকে ছেড়ে যাবো না

13

ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার

14

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

15

ইমনের বিশ্বকাপ প্রস্তুতি বিপিএলে

16

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্

17

কড়াইলবাসীর শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

18

স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, দাম বাড়ল আবার

19

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

20