Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন রমজান মাস উপলক্ষে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে বিভাজন দূর করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি মানুষের অধিকার রক্ষা এবং অভাবগ্রস্তদের সহায়তা ও আশার বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। 

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে মহাসচিবের বার্তা তুলে ধরেন তার মুখপাত্র স্টেফান ডুজারিক। ডুজারিক বলেন, ‘রমজানের শুরু উপলক্ষে মহাসচিবের বার্তা অনুযায়ী এই মাস আত্মসংযম ও প্রার্থনার পবিত্র সময়, যা আশা ও শান্তির মহান দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। তবে, পৃথিবীর অনেক মানুষের জন্যই এই লক্ষ্য এখনও অনেক দূরে।’
 
ডুজারিক আরওবলেন, ‘আফগানিস্তান থেকে ইয়েমেন, গাজা থেকে সুদান এবং অন্যান্য বিধ্বস্ত দেশে মানুষ এখনো যুদ্ধ, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যে ভুগছেন।’তিনি উল্লেখ করেন, ‘এই কঠিন ও বিভক্ত সময়ে রমজানের আসল বার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। যাতে বিভাজন দূর করা, গরিবদের সহায়তা এবং প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা যায়।’
 
মহাসচিব আশা প্রকাশ করেছেন, পবিত্র এ মাস বিশ্বকে আরও শান্তিপূর্ণ, উদার ও ন্যায়ভিত্তিক পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
 
সূত্র: আনাদোলু এজেন্সি, ইউএন 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ

1

স্কটল্যান্ডই বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প?

2

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর রা

3

আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

4

বিশ্বকাপের আগমুহূর্তে নিপাহ আতঙ্কে কাঁপছে ভারত

5

বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

6

রাত ৯টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ত

7

অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে: রিজভী

8

ছাড়পত্র না পাওয়া প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশ ম্যাচের দল

9

চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার: শি জিনপিং

10

আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেয়ার আশ্বাসের অভিযোগ

11

সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচা

12

নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি, মনোনয়ন ফরম সংগ

13

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

14

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

15

দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

16

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নুরুল হক, সম্পাদ

17

ভূমিকম্পে কাঁপল ইরান

18

সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে জয়ী

19

উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

20