Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে কারণে বাতিল হতে পারে পোস্টাল ব্যালট

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া পোস্টাল ব্যালট ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বৃহস্পতিবারের (৫ ফেব্রুয়ারি) মধ্যে ব্যালট পেপার দেশে না পৌঁছালে সংশ্লিষ্ট ভোটগুলো বাতিল বলে গণ্য হতে পারে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের বিশেষায়িত অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়। 

ইসি সূত্র জানায়, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হলেও এর জন্য নির্ধারিত সময়সীমা রয়েছে। বিজ্ঞপ্তিতে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে, ভোট প্রদান শেষে সাদা রঙের ব্যালট খাম ও প্রয়োজনীয় ঘোষণাপত্র যথাযথভাবে পূরণ করে হলুদ খামে সংযুক্ত করে দ্রুততম সময়ে নিকটস্থ ডাকঘরে জমা দিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ ফেব্রুয়ারির মধ্যে কোনো ব্যালট বাংলাদেশে পৌঁছাতে না পারলে তা নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো সম্ভব হবে না। নিয়ম অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পেপার পৌঁছাতে ব্যর্থ হলে তা ভোট গণনার বাইরে রাখা হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ডাকযোগে ব্যালট পাঠানোর জন্য নির্বাচন কমিশন বিশেষ তাগিদ দিয়েছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ন্যায়বিচারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না’, শেখ হাসিনার রায়ে ট্

1

বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ

2

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

3

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

4

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ

5

কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন

6

ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

7

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

8

স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় এলেন সাভারের তরিকুল

9

সবজির বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছ ও মাংসের দাম

10

নিয়মিত বিটরুট খাবেন কেন, জানুন উপকারিতা

11

‘গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরাইল’

12

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, মেক্সিকো প্রেসিডেন্

13

যতদূর দৃষ্টি যায়, মানুষ আর মানুষ

14

পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে

15

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী র

16

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

17

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

18

ইতিহাস গড়লেন লাউতারো মার্টিনেজ

19

ডাকসু নেত্রীকে পরীমনির সঙ্গে তুলনা, অতঃপর...

20