Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রুপার ভরিতে কত বাড়ল

ডেস্ক নিউজ : দেশের বাজারে সোনার দাম বাড়ার খবরের রেশ কাটতে না কাটতেই এবার রুপার দামও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ দফায় রুপার দাম ভরিতে এক লাফে ৩৫০ টাকা বাড়ানো হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ  সকাল ১০টা ১৫ মিনিট থেকেই সারা দেশে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বাজুসের নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।
 
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর সিলভার বা রুপার সরবরাহ ও আন্তর্জাতিক বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার

1

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

2

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

3

শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে

4

গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি : সিইসি

5

শিল্পার আপত্তিকর ছবি প্রকাশ, নিলেন বড় পদক্ষেপ

6

‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

7

আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে জানেন?

8

নওগাঁ-৫  আসনের জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

9

কফিনের ভেতর থেকে সাহায্যের আর্তনাদ, দেখা গেল তিনি জীবিত!

10

নিয়মিত বিটরুট খাবেন কেন, জানুন উপকারিতা

11

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হ

12

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

13

সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়বেন

14

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

15

আঙুল ‘ট্রিগারে’ আছে: ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

16

জয়পুরহাটে দু:স্থ শীতার্তদের মাঝ রেড ক্রিসেন্ট এর শীতবস্ত্র

17

রাজশাহী-২ আসনের এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র

18

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

19

১২ নির্দেশনা মেনে সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে

20