Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনীতি ‘জঙ্গি এমপি’ অপবাদে সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দিলেন হানজালা

ডেস্ক নিউজ : সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ আখ্যা দিয়ে অপবাদ দেওয়া হয়েছে— এ অভিযোগ এনে জাতীয় সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের নোটিশ জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার (৯ মার্চ) অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এরপর নোটিশটি উত্থাপন করেন হানজালা। হানজালা বলেন, গত ৩০ তারিখে (৩০ মার্চ) সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলা হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন।

তিনি আরও বলেন, বিগত ৩০ তারিখে সংসদ এলাকার মধ্যে আমাকে প্রকাশ্য “জঙ্গি এমপি” বলে অপবাদ দেওয়া হয়। যাহা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে আমি সামাজিকভাবে ভীষণ হেয়প্রতিপন্ন হচ্ছি। সংসদের অভ্যন্তরে গর্হিত হওয়ায় সংসদে আমার বিশেষ অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছি।

এটিকে ‘ফ্যাসিস্ট ওয়ার্ড’ আখ্যা দিয়ে হানজালা বলেন, গত ১৭ বছর ধরে এ ধরনের শব্দ ব্যবহার করে “ভালো মানুষকে, দাড়িওয়ালা-টুপিওয়ালা মানুষকে” বিভিন্ন অপবাদ দিয়ে, বিভিন্নভাবে তারা হেয়প্রতিপন্ন করেছে। সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যের সম্মান রক্ষায় স্পিকারের হস্তক্ষেপও চান তিনি।

হানজালা বলেন, আমি চাই আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে থাকতে পারে। কারও সম্মান আগামীতে কেউ যেন ক্ষুণ্ন করতে না পারে। পরে স্পিকার ওই সদস্যর বিশেষ অধিকারের প্রশ্নটি উত্থাপিত হলো বলে সংসদে জানান। স্পিকার বলেন, সংসদ সদস্যের বিশেষ অধিকারের প্রশ্নটি অধিকতর পরীক্ষা করা, তদন্ত এবং রিপোর্টদানের জন্য বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বিশেষ অধিকার-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাস

1

নতুন শর্ত দিয়েছে ক্রিকেটাররা, খেলতেও প্রস্তুত

2

যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক

3

ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা

4

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ, ক্ষুব্ধ পিটিআই

5

তারেক রহমানের জন্য ‘ট্রাভেল পাসের’ প্রসঙ্গ আসছে কেন?

6

স্কালোনি / ১০০০ গোল মেসির জন্য সময়ের ব্যাপার মাত্র, তার বিশ

7

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

8

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

9

শেষ হলো হানিয়া-আব্বাসের আলোচিত সিরিজ ‘মেরি জিন্দেগি হ্যায় তু

10

সোমবার থেকে ডিপোপর্যায়ে ডিজেল, পেট্রোল ও অকটেন বর্ধিত হারে ব

11

আজকের স্বর্ণের দাম: ৮ ডিসেম্বর ২০২৫

12

সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের নতুন সময়সূচি ঘোষণা

13

২০২৫ সাল: উত্থান-পতনে টালমাটাল স্বর্ণের বাজার

14

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

15

জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত পাতা সরিয়ে নেওয়া হয়েছে: রিজভী

16

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: ত

17

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

18

কৃষকদের কথা ভেবে আমরা পেঁয়াজ আমদানি করতে দিইনি : কৃষি উপদেষ্

19

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

20