Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

নামাজের ছদ্মবেশে মসজিদে এসে ২ মোটরসাইকেল চুরি করে নিয়ে গেল ৩ যুবক

ডেস্ক নিউজ : নামাজের ছদ্মবেশে মসজিদে এসে দুই মোটরসাইকেল চুরি করে নিয়ে ফ্লিমি স্টাইলে বীরদর্পে বেড়িয়ে গেলেন ৩ জন যুবক। এ ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর নুর জামে মসজিদ প্রাঙ্গণে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুর ইসলাম। তিনি জানান, সিসি ফুটেজের ছবি ও অভিযোগ দিয়ে গেছে। সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে অপরাধীদের চিহ্নিতকরণ ও মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী ও সিসি (ক্লোজ সার্কিট ক্যামেরায়) ফুটেজে দেখা যায়, শুক্রবার (২৮ নভেম্বর) নামাজের জন্য একটি মোটরসাইকেল নিয়ে ৩ জন যুবক আসেন দারিয়াপুর নুর জামে মসজিদে। নামাজের এক পর্যায়ে বেড়িয়ে গিয়ে মসজিদের সামনে রাখা ২টি মোটরসাইকেলের লক ভেঙে দ্রুত সময়ের মধ্যে পালিয়ে যান।

ওই সিন্ডিকেটের একটি মোটরসাইকেল ও চোরাই ২টি মোটর সাইকেল নিয়ে বীরদর্পে তারা বেড়িয়ে যাচ্ছে। ফ্লিমি স্টাইলে মসজিদের সামনে থেকে মাত্র ২-৩ মিনিটের মধ্যেই দুই মোটরসাইকেল নিয়ে বীরদর্পে এগিয়ে চলে যায় তারা ৩ জন।

উপজেলার বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আব্দুর রাশিদ খানের পুত্র মো. মানিক খান জানান, তার বড় ভাই মো. আলম খানের ডিসকোভার-১২৫ সিসি হোন্ডা নিয়ে মসজিদে জুমার নামাজ পড়তে শুক্রবার দুপুর ১টা ৩০মিনিটে মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে ১টা ৪০মিনিটে এসে দেখেন মসজিদের সামনে থেকে সেই গাড়ি নেই। সিসি ক্যামেরায় দেখা যায়- মোটরসাইকেল নিয়ে ৩ যুবক গৌরীপুর পৌর শহরের দিকে চলে যাচ্ছে।

তিনি আরও জানান, মসজিদের খতিব মাওলানা মো. হোসাইনের হোন্ডা শাইন ১২৫সিসি আরেকটি মোটরসাইকেল নিয়ে যায়। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বীরদর্পে চলে গেছে। একযোগে তিনজনকেই যেতে দেখলাম।

অপরদিকে গৌরীপুর বড় মসজিদে নামাজ পড়তে এসে রিকশাভ্যান হারান সতিষা গ্রামের মো. হেলাল উদ্দিন। তিনিও মসজিদে মাত্র ৪ রাকাত ফরজ নামাজ পড়ে এসে দেখেন, মসজিদে সামনে রেখে যাওয়া ভ্যানগাড়িটি নেই।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর

1

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্

2

রাজস্ব আদায় সংক্রান্ত ৫টি অধ্যাদেশ পরিণত হচ্ছে আইনে, খসড়া অ

3

যেসব আমলে অর্থবহ হয় মাহে রমজান

4

যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা

5

জন্মদিনে ভক্তদের জন্য বিমান টিকিট, সঙ্গে দামি উপহারের আয়োজন

6

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

7

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন

8

এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ই

9

বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

10

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

11

ঢাকা-৮: কত ভোট পেলেন মেঘনা আলম

12

অস্ত্র সমর্পণ করতে রাজি গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী?

13

নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

14

বিদেশিদের ভয়-হয়রানি বন্ধে হাইকোর্টের যুগান্তকারী রায়

15

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা

16

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের

17

জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেলেন সাকিব

18

শেষ বলে ছক্কায় সিলেটের অবিস্মরণীয় জয়

19

মার্কিন স্থল আগ্রাসন রুখতে ইরানের ১০ লাখের বেশি সেনা প্রস্তু

20