Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা : নেত্রকোণার ঐতিহাসিক তিলকখালি খালের খনন কাজের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এই খনন কাজের উদ্বোধন করেন।

সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণাখালি নামক স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের’ আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে। খাল খনন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা ছাত্র দলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী , জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, মনিরুজ্জামান দুদু এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেন,প্রমুখ।

উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নেত্রকোণা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আলাউদ্দিন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, ১ কোটি ৩৬ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৪ হাজার ২০ মিটার দৈর্ঘ্যর এই খালটি খনন করা হচ্ছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের মধ্যেই খনন কাজ সম্পন্ন হবে। ঐতিহাসিক এই খালটি পুনরায় খননের ফলে অত্র এলাকার কৃষিজমি সেচ সুবিধা পাবে এবং জলাবদ্ধতা দূর হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায়  মা

1

ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা

2

হাতিয়ার জাগলার চরে গোলাগুলিতে নিহত বেড়ে ৬, থানায় মামলা

3

তড়িঘড়ি করে দুটি আইন করতে চায় সরকার, ফখরুলের প্রতিবাদ

4

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আ.লীগের মশাল মিছিল

5

ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প–এরদোয়ান ফোনালাপ

6

‘নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছেন’

7

তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

8

মক্কায় গেছেন পূর্ণিমা

9

দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত

10

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় নজরদারী

11

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

12

বিশ্বকাপের আগে বিপদে ভারত

13

বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে যা

14

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্ট

15

জেনে নিন শীতে কোন খাবারগুলো আপনাকে উষ্ণ রাখবে

16

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন-৪ নিয়ে সুখবর

17

কপিল শর্মাকে সতর্ক করলেন প্রিয়াঙ্কা চোপড়া

18

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কানাডিয়ানদের কঠোর বার্তা

19

জন্মদিনে ঝলমলে মিম

20