Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ৪ আসনে ভোট পড়েছে ৭৩ শতাংশ, চলছে গণনা

ডেস্ক নিউজ : কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলার ৬০৯টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল গণমাধ্যমকে জানান, জেলার চারটি সংসদীয় আসনে মোট ৭২ দশমিক ৭৩ শতাংশ ভোট পড়েছে। তিনি জানান, উপজেলাভিত্তিক ভোটের হার হলো- সাতক্ষীরা সদর উপজেলায় ৭০.৯৩ শতাংশ, দেবহাটা উপজেলায় ৭২.৫০ শতাংশ, কলারোয়া উপজেলায় ৮১.৮৯ শতাংশ, তালা উপজেলায় ৭৫ শতাংশ, আশাশুনি উপজেলায় ৬৮.৭৮ শতাংশ, শ্যামনগর উপজেলায় ৬৮ শতাংশ এবং কালীগঞ্জ উপজেলায় ৭১.৯৮ শতাংশ।

পুলিশ সুপার বলেন, সারাদিন জেলার সব ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ব্যালট গণনা কার্যক্রম শুরু হয়েছে। প্রসঙ্গত, সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

1

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নুরের

2

হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

3

প্রথমবারের মতো সরকারের ঋণ ছাড়ালো ২১ লাখ কোটি টাকা

4

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

5

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউ

6

মাঠের বাইরে রাজনীতি, কলম্বোয় এবার ক্রিকেটের ‘এল ক্যাশিকো’

7

দিল্লির পর কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভ

8

বাংলা সিনেমায় আমি আমার নিজের মতো হতে পেরেছি: রিয়া সেন

9

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

10

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

11

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

12

সালাহকে নিয়ে রুনির বিস্ফোরক প্রতিক্রিয়া

13

রিয়াল অধ্যায়ের অজানা গল্প বললেন আর্জেন্টাইন তারকা

14

আজকের মুদ্রার রেট: ২১ জানুয়ারি ২০২৬

15

ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা

16

যেকোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্

17

পাওয়েল-শেফার্ড ঝড়ে সহজ ম্যাচ কঠিন করে জিতল নিউজিল্যান্ড

18

টাইব্রেকারে ৪ গোল ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলরক্ষকের

19

বরফ গলল তবে, ট্রাম্প-মাস্কের খুনসুটি

20